Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এখন আপনার হাতের মুঠোয় সুদূর আফ্রিকার খাবার দাবার, শহরে শুরু হল ফ্লেভারস অফ আফ্রিকার পথচলা

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও পরিচালক ডাঃ কমলেশ্বর মুখোপাধ্যায়।

এখন আপনার হাতের মুঠোয় সুদূর আফ্রিকার খাবার দাবার, শহরে শুরু হল ফ্লেভারস অফ আফ্রিকার পথচলা

উদ্বোধনে আবির চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 23 February 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির কাছে আফ্রিকা মানেই যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি চাঁদের পাহাড় এবং সেই গল্পের নায়ক শঙ্করের দুঃসাহসিক অভিযান। শঙ্করের আফ্রিকা ভ্রমণের কাহিনি বরাবরই মুগ্ধ করেছে ডাঃ কাজরী মুখোপাধ্যায় ও ডাঃ কল্যাণ করকে। সেই মোহ এতটাই গভীর ছিল যে, তাঁরা বাস্তবে আফ্রিকা ভ্রমণ করে নিজের চোখে দেখে এসেছেন সে মহাদেশের সৌন্দর্য।

এই মুগ্ধতারই ফলস্বরূপ এবার কলকাতার বুকে আত্মপ্রকাশ করল 'ফ্লেভারস অফ আফ্রিকা (Flavours of Africa)’। আফ্রিকান থিমের রেস্তরাঁ। শহরের প্রাণকেন্দ্রে উদ্বোধন শনিবার অর্থাৎ গতকাল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও পরিচালক ডাঃ কমলেশ্বর মুখোপাধ্যায়। খাবার যে সংস্কৃতি মেলানোর অন্যতম সহজ মাধ্যম, সেই ভাবনা থেকেই এই রেস্তরাঁর জন্ম। এর উদ্দেশ্য– কলকাতার বসে আফ্রিকার খাবারের স্বাদ উপভোগ করা।

শুধু খাবার নয়, আফ্রিকার রোমাঞ্চকর অভিজ্ঞতাও দেবে এই ফুড জয়েন্ট। চালু করা হয়েছে ‘আন্ডার দ্য আফ্রিকার স্কাই' নামের বিশেষ পর্যটন প্রকল্পও। 

উদ্বোধনী অনুষ্ঠানে রেস্তরাঁর দুই কর্ণধার বলেন, 'আমরা অত্যন্ত আনন্দিত যে, কলকাতায় প্রথমবার কোনও আফ্রিকান রেস্তরাঁ নিয়ে আসতে পারলাম। এটা নিঃসন্দেহে শহরবাসীকে অন্যরকম অভিজ্ঞতা দেবে।'


```