Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ইয়ে দোস্তি...ট্রাম্প-বাইডেনের গভীর বন্ধুত্বের ভিডিও ভাইরাল

বুধবারেই ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের সাক্ষাৎ হয় হোয়াইট হাউসে।

ইয়ে দোস্তি...ট্রাম্প-বাইডেনের গভীর বন্ধুত্বের ভিডিও ভাইরাল

এমন কেন সত্যি হয় না আহা!

শেষ আপডেট: 14 November 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো: এমন কেন সত্যি হয় না আহা! আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখা গেল একসঙ্গে নাচ-গান, পান, হাসিখুশি বন্ধুর বেশে। না, বলা ভালো ছদ্মবেশে। কারণ, এসবের কিছুই সত্য নয়, শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার কেরামতি। যে ভিডিও দেখে তাজ্জব বনে গিয়েছে দুনিয়া।

বুধবারেই ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের সাক্ষাৎ হয় হোয়াইট হাউসে। সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে একমত হন দুজনেই। তারপরেই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে ভিডিও ছাড়া হয় বাজারে। যা দেখে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভিডিওতে রয়েছে দুই প্রেসিডেন্ট একটি প্রমোদ ভ্রমণে রয়েছেন। এক টেবিলে মুখোমুখি বসে রেড ওয়াইন খাচ্ছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।

ভিডিওতে রয়েছে, ট্রাম্প এবং বাইডেন একসঙ্গে গান করছেন, নাচছেন, মদ্যপান করছেন, মাছ ধরছেন, ঘোড়ায় চড়ছেন ইত্যাদি। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের দুই প্রতিদ্বন্দ্বী নেতা এক টেবিলে বসে রয়েছেন। তারপরেই দুজনকে রেড ওয়াইনে চুমুক দিতে দেখা গিয়েছে। অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে মার্কিন বাজখাঁই বাইকারের বেশে গাড়ি হাঁকিয়ে হাইওয়ে ধরে ছুটছেন। কখনও সমুদ্রে সার্ফিং করছেন।

তারপরেই গান ধরলেন দুই নেতা এবং ক্যাসিনোতে। তারপর এক পাহাড়ের ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন এবং তারাভরা আকাশের নীচে ক্যাম্পিংয়ে মেতেছেন। তারপর ফের টেবিলে বসা অবস্থায় ভিডিওটি শেষ হয়েছে। এই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। তবে সকলেই একবাক্য স্বীকার করেছেন যে, আধুনিক প্রযুক্তি কী করতে পারে দেখা গেল। সত্যিই তাই, কৃত্রিম বুদ্ধিমত্তার এই কল্পনা যদি বাস্তবের রাজনীতিতে দেখা যেত!


```