Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

প্রকাশ পেল কবি সম্পাদক সনেট মণ্ডলের 'কার্মিক চ্যান্টিং'-এর বাংলা অনুবাদ 'নির্বাচিত কবিতা'

দ্য ওয়াল ব্যুরো:  কবি ও সম্পাদক হিসেবে ভারতীয় সাহিত্য জগতে সনেট মণ্ডল সুপরিচিত নাম। মূলত ইংরেজি ভাষায় কবিতা লেখেন তিনি। 'চেয়ার পোয়েট্রি ইভনিংস' নামে কলকাতা শহরের একটি বিখ্যাত আন্তর্জাতিক কবিতা উৎসবেরও তিনি প্রতিষ্ঠাতা পরিচালক। সম্প্রতি স

প্রকাশ পেল কবি সম্পাদক সনেট মণ্ডলের 'কার্মিক চ্যান্টিং'-এর বাংলা অনুবাদ 'নির্বাচিত কবিতা'

শেষ আপডেট: 14 January 2022 10:17

দ্য ওয়াল ব্যুরো:  কবি ও সম্পাদক হিসেবে ভারতীয় সাহিত্য জগতে সনেট মণ্ডল সুপরিচিত নাম। মূলত ইংরেজি ভাষায় কবিতা লেখেন তিনি। 'চেয়ার পোয়েট্রি ইভনিংস' নামে কলকাতা শহরের একটি বিখ্যাত আন্তর্জাতিক কবিতা উৎসবেরও তিনি প্রতিষ্ঠাতা পরিচালক। সম্প্রতি সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশিত হল কবি সনেট মণ্ডলের কবিতার বাংলা অনুবাদ 'নির্বাচিত কবিতা'। অনুবাদক কবি অংশুমান কর।বার্লিন থেকে প্রকাশিত' লিরি ক্লিন' পত্রিকাটির ভারতীয় অংশটি সম্পাদনা করেন সনেট। তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা ৫। যার মধ্যে উল্লেখযোগ্য একটি কবিতাসংকলন 'ইংক অ্যান্ড লাইন'। বাংলা ছাড়াও হিন্দি, মারাঠি, তেলেগু, চাইনিজ, টার্কিশ, ইতালিয়ান, স্লোভাক, ফরাসি, রাশিয়ান, স্লোভেনিয়ান, হাঙ্গেরিয়ান, ম্যাসিডোনিয়ান এবং অ্যারাবিক ভাষাতেও তাঁর কবিতা অনূদিত হয়েছে। জার্মানি, ইতালি, শ্রীলংকা, ইউক্রেন, হাঙ্গেরি, আয়ারল্যান্ড নিকারাগুয়া, টার্কি, স্লোভাকিয়া সহ পৃথিবীর নানা দেশের কবিতা উৎসবে কবিতা পড়েছেন সনেট। ইউরোপ,আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশের একাধিক পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। কপার কয়েন থেকে প্রকাশিত তাঁর 'কার্মিক চ্যান্টিং' বইটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে সমাদৃত। ৭৫ পৃষ্ঠার বইটিতে ৬০ টি কবিতায় মূলত স্থান পেয়েছে সনেটের জীবন এবং স্মৃতিবিজড়িত একগুচ্ছ কবিতা। কবিতাগুলি একটি স্তরের মধ্যে সীমাবদ্ধ বা সরলরৈখিক নয় ,বরং বহুস্তরীয়। অতীত কবির কবিতার একটা বড় আশ্রয়। একদিকে যেমন রয়েছে ঠাম্মা, মা ,দাদাজি, ছাদ, বাড়ির উঠোনের আম গাছ নিয়ে সম্পর্ক ও স্মৃতির ছোঁয়াভরা লেখা, তেমনই রয়েছে 'সিরিয়া তালাক' নিয়ে, কবিতা চিত্রকল্প, উপমা। কবিতার মধ্যে একদিকে প্রকাশ পায় তাঁর নিঃসঙ্গতার সঙ্গে বন্ধুত্ব,আবার অন্যদিকে এক প্রবল রাজনৈতিক-মনস্কতা। অনুবাদক কবি অংশুমান করের কথায়, 'কে না জানে যে কবিতা -পড়া এক জিনিস আর কবিতার অনুবাদ করা আর এক। যদি বইটি পড়তে গিয়ে পাঠক সনেট মণ্ডলের কবিতার বহুস্তরীয়তাকে একটুখানিও স্পর্শ করতে পারেন, যদি ওঁর দার্শনিক প্রজ্ঞা আর সামাজিক রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে নেওয়া অবস্থান পাঠকদের সঞ্জীবন দেয়, তাহলে মনে করব অনুবাদক হিসেবে আমার পরিশ্রম সার্থক হয়েছে।' ২০১৮ সালে 'ওড়িশা আর্ট অ্যান্ড লিটারেচার' ফেস্টিভ্যালে অন্যতম পরিচালক ছিলেন সনেট। 'ওয়ার্ডস উইদাউট বডার্স' (নিউইয়র্ক) এবং 'পোয়েট্রি অ্যাট সঙ্গম' (ভারত) শীর্ষক দুটি পত্রিকার সম্পাদনাও করেছেন তিনি। তাঁর 'কার্মিক চ্যান্টিং'-এর বাংলা অনুবাদ 'নির্বাচিত কবিতা'র বইটির বিক্রয়মূল্য ধার্য হয়েছে মাত্র ২০০ টাকা। বইটি অবশ্য সংগ্রহযোগ্য।

```