Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পশ্চিমবঙ্গ জ্বলছে, দলদাসের কাজ করছে পুলিশ, ভোট অশান্তি নিয়ে রাজ্যকে নিশানা বিজেপির

পশ্চিমবঙ্গ জ্বলছে, দলদাসের কাজ করছে পুলিশ, ভোট অশান্তি নিয়ে রাজ্যকে নিশানা বিজেপির

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অমিত মালব্য।

শেষ আপডেট: 1 June 2024 14:53

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে গণতন্ত্র জ্বলছে। রাজ্য পুলিশ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাকরের মতো কাজ করছে। অভিযোগ তুললেন বিজেপির সোশ্যাল মিডিয়া প্রধান অমিত মালব্য। শনিবার কলকাতাসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লোকসভা ভোটে বিক্ষিপ্ত অশান্তি নিয়ে এই ভাষাতেই মুখ খুললেন তিনি।

নির্বাচন কমিশন সপ্তম তথা শেষ দফার ভোট শান্তিতেই চলছে বললেও অমিত মালব্য যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ের ভিডিও পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গ জ্বলছে। এক্সবার্তায় তাঁর অভিযোগ, যাদবপুরের ভাঙড়ে বোমা ছোড়া হয়েছে। তৃণমূলের গুন্ডারা ভোট দিতে না দেওয়ায় জয়নগরের কুলতলির বাসিন্দারা রাগেক্ষোভে ইভিএম-ভিভিপ্যাট মেশিন পুকুরে ছুড়ে ফেলে দিয়েছেন। তার থেকেও খারাপ অবস্থা ডায়মন্ড হারবারের।

ডায়মন্ড হারবারের প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তাঁর উত্তরসূরি, একথা লিখে মালব্যের অভিযোগ, সেখানে বিজেপি কর্মীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। পরিচয়পত্র ছিড়ে ফেলে দেওয়া হচ্ছে। বুথ পর্যন্ত কাউকে যেতে দিচ্ছে না। রাজ্যের পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভৃত্যের মতো আচরণ করছে। শুধু বিজেপি নয়, মুসলিম ভোটারদের পর্যন্ত ভোট দিতে দিচ্ছে না। কারণ, তাঁদের অনেকেই সিপিএম প্রার্থী প্রতীকউর রহমানকে ভোট দেবেন বলে মনস্থির করেছেন। আসলে তৃণমূল কংগ্রেসের ধর্মনিরপেক্ষ চরিত্রের মৃত্যু হবে, যদি মুসলিমরা তাদের বিরুদ্ধে ভোট দিতে শুরু করে।

বিজেপি নেতার এই অভিযোগের জবাবে কলকাতা পুলিশ পাল্টা এক্সবার্তায় জানিয়েছে, যে ঘটনা ঘটেছে তা ভোটগ্রহণ শুরুর আগে সকাল ৬টা নাগাদ হয়েছে। পুলিশ ও সিএপিএফ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে। ভাঙড়ে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। যদিও অমিত মালব্যের অভিযোগ, কলকাতা পুলিশ শহরে নিরাপত্তা দিতে না পারার জন্য ওদের লজ্জিত হওয়া উচিত। আপনাদের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া। কিন্তু তা না করে আপনারা তৃণমূল কংগ্রেসের পা-মোছার কাজ করছেন।


```