Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভোটে লড়বেন না, মা মানেকার হয়ে প্রচারে নামবেন বরুণ গান্ধী

কংগ্রেসের আমন্ত্রণে জল, বিজেপি সাংসদের ঘনিষ্ঠ মহলের দাবি

ভোটে লড়বেন না, মা মানেকার হয়ে প্রচারে নামবেন বরুণ গান্ধী

ফাইল ছবি

শেষ আপডেট: 27 March 2024 13:09

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের আমন্ত্রণে জল ঢেলে লোকসভা নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির 'প্রাক্তন' সাংসদ বরুণ গান্ধী। সেই জায়গায় সুলতানপুরের বিজেপি প্রার্থী মা মানেকা গান্ধীর হয়ে প্রচারে নামবেন বলে মনস্থির করে ফেলেছেন। বরুণ-ঘনিষ্ঠ অনুগামীদের সূত্রে এই খবর জানা গিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবারই কংগ্রেসের লোকসভার দলনেতা, রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কংগ্রেস নেতৃত্বের উত্তরসূরি বরুণকে 'হাত' ধরায় স্বাগত জানিয়েছিলেন। সেই আমন্ত্রণের ২৪ ঘণ্টার মধ্যেই রাহুল গান্ধীর খুড়তুতো ভাই বরুণের অনুগামীরা তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।

এবারে উত্তরপ্রদেশের পিলিভিট কেন্দ্র থেকে বরুণ গান্ধীকে টিকিট দেয়নি বিজেপি। সেই থেকে গুজব ছড়াচ্ছিল যে, ক্ষুব্ধ বরুণ এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হতে পারেন। কারণ, এর আগে তাঁর মা মানেকা নির্দল প্রার্থী হিসেবেও এই কেন্দ্র থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন। প্রথমে জনতা পার্টি এবং পরে বিজেপির প্রার্থী হিসেবে পিলিভিট মানেকা এবং বরুণের খাসতালুক। সেই কেন্দ্র থেকে এ বছর বিজেপি কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদকে প্রার্থী করেছে।

তবে বরুণ ভোটে না দাঁড়িয়ে মায়ের হয়ে প্রচারে নামবেন বলে তাঁর ঘনিষ্ঠরা দাবি করলেও তিনি নিজে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন। ভবিষ্যৎ পরিকল্পনার তুরুপের তাসটি আস্তিনের তলাতেই রেখে দিয়েছেন বরুণ। ফলে আদৌ তিনি মানেকা গান্ধীর হয়ে প্রচারে সাহায্য করবেন, নাকি তাঁর অন্য কৌশল আছে, তা এখনও স্পষ্ট নয়।

 বিজেপির টিকিট বঞ্চিত বরুণ গান্ধীকে অধীরের কংগ্রেসে আহ্বান জানানোর প্রসঙ্গে উত্তরপ্রদেশের দলীয় সভাপতি চৌধুরি ভূপেন্দ্র সিং বলেন, উনি আমাদের সঙ্গেই আছেন। দলীয় নেতৃত্ব তাঁর জন্য বৃহৎ কিছু ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। বরুণ বিজেপির সাচ্চা সৈনিক। উনি যে বিজেপিতেই থাকবেন, সে বিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই। গান্ধী পরিবারের তকমা থাকা সত্ত্বেও বিজেপি তাঁকে তিনবার লোকসভার সদস্য করেছে।


```