Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মমতাকে নিশানা যোগীর, সনাতন ধর্মকে আঘাত করতেই রামনবমীর শোভাযাত্রায় অশান্তি তৃণমূলের

যোগী বলেন, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

মমতাকে নিশানা যোগীর, সনাতন ধর্মকে আঘাত করতেই রামনবমীর শোভাযাত্রায় অশান্তি তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায় ও যোগী আদিত্যনাথ। ফাইল ছবি।

শেষ আপডেট: 20 April 2024 15:10

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীতে সংঘর্ষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রামনবমীতে মারামারির জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। সনাতন ধর্মে বিশ্বাসীদের উপর তৃণমূল আক্রমণ করেছে। আর তা হয়েছে সনাতন ধর্মকে আঘাত করার জন্যই।

যোগী আদিত্যনাথ বলেন, বিজেপি শাসিত সব রাজ্যে রামনবমীর উৎসব এবং শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে হয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের জন্য রামনবমীর শোভাযাত্রা আক্রান্ত হয়েছে। ওরা চেষ্টা করছে সনাতন ধর্মকে আঘাত করার।

এক জনসভায় যোগী বলেন, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের ভুললে চলবে না, সুশাসনের প্রধান ও প্রথম কর্তব্যই হল আইনের শাসন জারি। আজ বলতে দ্বিধা নেই, মোদীজির নেতৃত্বে গোটা দেশে আইনের শাসন লাগু রয়েছে। বিজেপি শাসিত সব রাজ্যে নিরাপত্তার উন্নতি হয়েছে।

প্রসঙ্গত, মুর্শিদাবাদে গত বুধবার রামনবমীর দিন একটি শোভাযাত্রায় গন্ডগোল হয়। তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে আঙুল তোলেন। ওই ঘটনায় চারজন জখম হয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অশান্তি পাকানোর জন্য মমতার সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন। এবার একই অভিযোগ শোনা গেল, যোগী আদিত্যনাথের মুখেও।

রাজ্যের একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরিকল্পনা করে হিংসা ছড়ানো হয়েছে। সবকিছু ছক করা ছিল। রামনবমীর আগের দিনই মুর্শিদাবাদের ডিআইজিকে সরানো হল কেন? কারণ হিংসা ছড়াতে তোমাদের সুবিধা হবে, তাই না! বলেছিলেন মমতা। যদিও বিজেপি ওই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তোলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উসকানিমূলক ভাষণের কারণেই সংঘর্ষ হয়েছে।


```