Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Thiruvananthapuram Lok Sabha Result 2024 | থামাতে পারল না বিজেপি, অনায়াসে জিতলেন শশী

ভোটের মধ্যে প্রথম থেকেই আলোচনায় ছিল শশী এবং রাজীবের 'যুদ্ধ’। দফায় দফায় নির্বাচন কমিশনের কাছে পরস্পরের বিরুদ্ধে নালিশও জানিয়েছেন তারা।

Thiruvananthapuram Lok Sabha Result 2024 | থামাতে পারল না বিজেপি, অনায়াসে জিতলেন শশী

শশী থারুর এবং রাজীব চন্দ্রশেখর

শেষ আপডেট: 4 June 2024 18:12

দ্য ওয়াল ব্যুরো: গত তিনটি লোকসভায় জিতে এসেছেন তিনি। তবে ২০০৯ সাল থেকে শুরু হওয়া সেই দৌড় এবার থামতে পারে শশী থারুরের, এমন আভাস মিলেছিল এক্সিট পোলে। কেরলের তিরুবনন্তপুরমে বিদায়ী সাংসদ নাকি এবার নিরাপদ ছিলেন না! তবে সব কৌতূহলের অবসান ঘটিয়ে আবারও নিজের কেন্দ্রে জিতলেন শশী থারুর। বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে জিতলেন তিনি। 

সন্ধে ৬টা ০৩: জয়ী শশী থারুর। বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখরকে তিনি হারালেন ১৬,০৭৭ ভোটে। শশীর প্রাপ্ত ভোট ৩,৫৮,১৫৫। 

ভোটের মধ্যেই অবৈধ সোনা-সহ এক ব্যক্তিকে দিল্লি বিমানবন্দরে কাস্টমসের আধিকারিকেরা আটক করেছিল। শিবকুমার নামে ওই ব্যক্তি কংগ্রেস নেতা তথা তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরের সহকারি হিসেবে পরিচিত। শশীর সহকারী সোনা পাচারের অপরাধে গ্রেফতার হওয়ার খবরে কেরলের রাজনীতি তপ্ত হয়ে উঠেছিল। আলোচনা শুরু হয়েছিল যে ভোটের ফলে এর কতটা প্রভাব পড়বে। 

বিজেপির দাবি ছিল, কেরলে এবার তারা খাতা খুলবে এবং তিরুবনন্তপুরম তাদের প্রত্যাশার এক নম্বরে আছে। সেখানে রাজীব যে জিতবেন তা নিশ্চিত ধরে নিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছেন শশী। 

দুপুর ৩টে ০১: নিকটবর্তী বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিলেন কংগ্রেস প্রার্থী। শশী এই মুহূর্তে এগিয়ে প্রায় ১৫ হাজার ভোটে। এখনও পর্যন্ত ৩,৪৪,৮৮৩ ভোট পেয়েছেন থারুর। 

দুপুর ২টো ০২: পিছিয়ে পড়েছিলেন, তবে আবার বিজেপি প্রার্থীর থেকে ব্যবধান বাড়িয়ে নিলেন শশী থারুর। এই মুহূর্তে ৪,৬৬৩ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী।

দুপুর ১টা ৩৪:  ব্যবধান অনেক কমিয়ে নিলেন কংগ্রেসের শশী থারুর। এই মুহূর্তে বিজেপি প্রার্থীর থেকে ২,২৩৫ ভোটে পিছিয়ে আছেন তিনি।

দুপুর ১২টা ১৫: প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে ছিলেন শশী থারুর। বেলা গড়াতেই উল্টো চিত্র। এই মুহূর্তে ২৩ হাজারের বেশি ভোটে পিছিয়ে তিনি। বিজেপির রাজীব চন্দ্রশেখর ১,৮১,৬২৭ ভোট পেয়ে আপাতত প্রথমে।   

সকাল ৯টা ৫৪: ১৪৩৪ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থী শশী থারুর। এই মুহূর্তে তাঁর প্রাপ্ত ভোট ২০,৯৬০। বিজেপিও খুব পিছিয়ে নেই। রাজীব চন্দ্রশেখর আপাতত পেয়েছেন ১৯,৫২৬ ভোট। 


```