Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিমানের সঙ্গে দেখা করতে সটান আলিমুদ্দিনে তাপস, ভোটের মাঝে হঠাৎ কী হল

কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী প্রবীণ নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেছেন সোমবার দুপুরে।

বিমানের সঙ্গে দেখা করতে সটান আলিমুদ্দিনে তাপস, ভোটের মাঝে হঠাৎ কী হল

বিমান বসু এবং তাপস রায়

শেষ আপডেট: 22 April 2024 20:13

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট চলছে। রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীর মধ্যে কুমন্তব্য বিনিময়ের একাধিক উদাহরণও সামনে আসছে। কিন্তু তার মধ্যেও সৌজন্যের ছবি দেখতে পাচ্ছে বাংলা। সোমবার সিপিএম রাজ্য দফতরে বিমান বসুর সঙ্গে দেখা করে এলেন বিজেপির তাপস রায়। 

কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী প্রবীণ নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেছেন সোমবার দুপুরে। তিনি একা নন, তাঁর সঙ্গে ছিলেন উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ। তাপস রায় পরে সংবাদমাধ্যমে জানান, তিনি বর্ষীয়ান বাম নেতার আশীর্বাদ নিতে এসেছিলেন। কোনও রাজনৈতিক কথা হয়নি তাঁদের মধ্যে। বিমান বসু নিজেও সংবাদমাধ্যমে জানান, ''এখানে যে কেউ আসতে পারে। সে প্রার্থী হোক কিংবা অন্য কেউ। উনি ভাল থাকুন, সুস্থ থাকুন।'' 

গত ১৮ এপ্রিল বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে জঙ্গিপুর লোকসভার কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম মনোনয়নপত্র জমা দেন। দুই পক্ষের তরফে বিরাট মিছিল করা হয়। এই মিছিলেই একসঙ্গে হাঁটতে দেখা যায় সেলিম এবং অধীরকে। সিপিএম উত্তরীয় পরে হাসিমুখে সেলিমের সঙ্গে হাঁটেন অধীর। 

সোমবার বীরভূমেও দেখা গেছে এমন সৌজন্যের ছবি। মনোনয়ন জমা দিতে এসেছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। মনোনয়ন জমা দেওয়ার পরে সিউড়িতে জেলাশাসকের অফিস চত্বরে কারও অপেক্ষায় ছিলেন বেশ কিছুক্ষণ। পরে দেখা যায়, এই কেন্দ্রেরই কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের সঙ্গে দেখা করেন তিনি। 

ভোট আসতেই পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। বিভিন্ন জেলায় উত্তেজনা পরিণত হচ্ছে সংঘর্ষে। এমন পরিস্থিতির মধ্যে এই ধরনের ঘটনা সত্যিই অন্য বার্তা দেয়। তবে ভোটের দিনও কি এমন সৌজন্য দেখা যাবে? এই প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে। 


```