Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সুদীপ ও শ্রেয়ার বিরুদ্ধে তোপ তাপস রায়ের, রোজভ্যালি কাণ্ডে নির্বাচন কমিশনে চিঠি দেবেন

তিনি বলেন, "আজ না হলে কালই রোজভ্যালি কাণ্ডে দুর্নীতির অভিযোগে চিঠি দিচ্ছি আমি।"

সুদীপ ও শ্রেয়ার বিরুদ্ধে তোপ তাপস রায়ের, রোজভ্যালি কাণ্ডে নির্বাচন কমিশনে চিঠি দেবেন

সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে, তাপস রায়

শেষ আপডেট: 15 April 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিচ্ছেন তাপস রায়। সোমবার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় সাংবাদিক সম্মেলনে এই দুজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, "আজ না হলে কালই রোজভ্যালি কাণ্ডে দুর্নীতির অভিযোগে চিঠি দিচ্ছি আমি।"

রবিবার প্রচারে গিয়ে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ তাপসের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নববর্ষে মানিকতলা থানার সামনে থেকে আমার প্রচার শুরু হয়েছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া পাণ্ডের অনুগামীরা একেবারে পরিকল্পনা করে আমার প্রচার গাড়ির সামনে শুয়ে পড়ে। আমাকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয়। গো ব্যাক শ্লোগান দেওয়া হয়। আসলে পরাজয় নিশ্চিত জেনে সুদীপবাবু এখন নাতনির বয়সি শ্রেয়া পাণ্ডের ভরসায় এসব করছেন। এগুলি মানিকতলার ঐতিহ্যের সঙ্গে যায় না।"

সুদীপবাবুকে প্যারাসাইট পলিটিশিয়ান বলেও এদিন কটাক্ষ করেন তাপস রায়। বলেন, "ওঁর নিজের কোনও রাজনৈতিক লড়াই নেই। আগাগোড়া যে ক্ষমতায় রয়েছে তাঁকে ধরে রাজনীতির মঞ্চে উঠেছেন। আগাগোড়া পরজীবী। কখনও প্রিয়রঞ্জন দাশমুন্সিকে ধরে, কখনও আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করেছেন। আমরা যাত্রা শুরু করেছি ছাত্র রাজনীতিতে ক্লাসের সিআর হয়ে। অনেক লড়াইয়ে অতিক্রম করেছি এতটা পথ। ওঁর কোনও লড়াই কেউ কোনওদিন দেখেনি।"  

শ্রেয়া পাণ্ডে সম্পর্কে এদিন তাপস রায় দাবি করেন, জেলা সভাপতি পদে থাকার সময় শ্রেয়ার বিরুদ্ধে অভিযোগ শুনতে শুনতে তিনি অস্থির হয়ে গিয়েছিলেন। মানিকতলা এলাকার পুরনো তৃণমূলের সমস্ত নেতা কর্মীদেরই নাকাল করেছিলেন শ্রেয়া। ভোটে জিততে এখন তাঁর উপরেই সুদীপবাবু ভরসা করছেন বলেও মন্তব্য করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়।


```