Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শুভেন্দু বসিরহাটে বললেন, 'নিমন্ত্রণ পত্র এসে গেছে, শওকত মোল্লা এখন ব্যাগ গোছাচ্ছেন'

বুধবার সকালেই তাঁকে নিজাম প্য়ালেসে ডাকা হয়। তবে রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে জানিয়ে হাজিরা দেননি শওকত। চিঠি লিখে তিনি সিবিআইকে জানিয়ে দেন ভোট মিটলে হাজিরা দেবেন।

শুভেন্দু বসিরহাটে বললেন, 'নিমন্ত্রণ পত্র এসে গেছে, শওকত মোল্লা এখন ব্যাগ গোছাচ্ছেন'

শুভেন্দু অধিকারী ও শওকত মোল্লা

শেষ আপডেট: 30 May 2024 18:18

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রচারের শেষদিনে বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লাকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। জেলে যাওয়ার জন্য তিনি এখন ব্যাগ গোছাচ্ছেন বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা। সন্দেশখালি কাণ্ডে ধৃত শেখ শাহজাহানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "এখন নিজে কাঁদছিল। আর দু'দিন আগে বলেছে, ওকে নাকি আমরা গ্রেফতার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য। জেলে বসে বলছেন তিন লক্ষ ভোটে জিতবেন।"

এরপরেই শুভেন্দু অধিকারী বলেন,"একজন জেলে বসে সব শুনছে, অন্যজন ব্যাগ গোছাচ্ছেন,শওকত মোল্লা। ওপারে ক্যানিং। ব্যাগ গোছাচ্ছেন। নিমন্ত্রণপত্র এসে গেছে।" 

মঙ্গলবার রাতেই কয়লা পাচার কাণ্ডে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে তলব করে সিবিআই। বুধবার সকালেই তাঁকে নিজাম প্য়ালেসে ডাকা হয়। তবে রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে জানিয়ে হাজিরা দেননি শওকত। চিঠি লিখে তিনি সিবিআইকে জানিয়ে দেন ভোট মিটলে হাজিরা দেবেন। শনিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, যাদবপুর, মথুরাপুর এবং ডায়মন্ডহারবার কেন্দ্রে ভোট। তার আগে শওকতকে বুধবারই নিজামে হাজিরা দিতে বলা হয়েছিল। যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ভাঙড়। ভাঙড়ের পর্যবেক্ষক হিসেবে এই মুহূর্তে তাঁর ব্যস্ততা তুঙ্গে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকতের নিজের এলাকা পড়ে জয়নগর লোকসভার মধ্যে। তাই ১ তারিখ পর্যন্ত তিনি যে ব্যস্ত সিবিআইয়ের এত্তেলা পেয়ে সঙ্গে সঙ্গেই সে কথা জানিয়ে দেন শওকত।

বুধবার বারুইপুর পূর্বে জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শওকতকে নোটিশ পাঠানোয় মঞ্চেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘বেচারা শওকতকে মধ্যরাতে নোটিস পাঠিয়েছে সিবিআই। বলছে ‘কালকে এসে দেখা করো’। জমিদারি নাকি? এখন নির্বাচন করাবে নাকি দেখা করতে যাবে?’’তিনি যে ক্য়ানিং পূর্বের বিধায়কের পাশেই আছেন তাও বোঝা গেছে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন, "শওকতকে আমি খুব ভালবাসি। খুব ভাল কাজ করছে ও।"

এদিকে বৃহস্পতিবার প্রচারের শেষলগ্নে শুভেন্দুর বক্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েন বসিরহাটের তৃণমূল নেতৃত্ব। তাঁরা বলেন, "শেখ শাহজাহান জেলে থাকলেও তাঁর কথা ভুলতে পারছে না বিরোধী দলনেতা। আবার সিবিআই নিয়ে বিরোধীদের হুমকি দিচ্ছেন। কখনও শেখ শাহজাহানের কথা বলছেন। আবার কখনও শওকত মোল্লার কথা বলছেন। বেশ কিছু নেতার নাম করে হুমকি দিচ্ছেন প্রকাশ্যে জনসভায়।"                                                                                                                                                              


```