Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাজভবনে শুভেন্দু! পিংলায় মৃত বিজেপি কর্মীর পরিবারকে নিয়ে গেলেন বোসের কাছে

ধান খেতের মধ্যে বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে গত রবিবার উত্তেজনা ছড়িয়েছিল ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পিংলা থানা এলাকায়।

রাজভবনে শুভেন্দু! পিংলায় মৃত বিজেপি কর্মীর পরিবারকে নিয়ে গেলেন বোসের কাছে

শেষ আপডেট: 26 March 2024 19:17

দ্য ওয়াল ব্যুরো: ধান খেতের মধ্যে বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে গত রবিবার উত্তেজনা ছড়িয়েছিল ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পিংলা থানা এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে খুন করেছে। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী তথা খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। 

এবার মৃত বিজেপি কর্মীর পরিবারকে নিয়ে রাজভবনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ মৃত বিজেপি কর্মীর পরিবারকে নিয়ে রাজভবনে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। এব্যাপারে অবিলম্বে প্রয়োজনীয় হস্তক্ষেপের জন্য রাজ্যপালের কাছে আর্জি জানাবেন তিনি।

মৃত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘোড়ুই।  পরিবারের অভিযোগ, তাঁরা থানায় খুনের অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাঁদের অভিযোগ নিতে অস্বীকার করে। সন্ধে হয়ে গেলেও তাঁদের অভিযোগ নেয়নি পুলিশ। পরে বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপে পুলিশ এই অভিযোগ নেয়। 

রবিবার সকালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে যান। বিজেপি নেতাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের মা। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মৃতের মায়ের দাবি, অনেকদিন ধরে স্থানীয় তৃণমূলের লোকজন তাঁর ছেলেকে হুমকি দিচ্ছিল। বৃদ্ধার অভিযোগ, তাঁরা বিজেপি করেন, তাই তাঁদের পরিবার সরকারির প্রকল্পগুলির কোনও সুবিধাই পাননি। এরপরই সিবিআই তদন্তের দাবিতে সরব হন হিরণ।

মঙ্গলবার মৃত বিজেপির কর্মীর মা-সহ পরিবারের সদস্যদের নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছেন শুভেন্দু। 

অন্যদিকে বিজেপির বিরুদ্ধে 'ডেডবডি নিয়ে রাজনীতি' করার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "যেকোনও মৃত্যুই দুঃখজনক। পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। খোঁজ নিয়ে জেনেছি ওই যুবকের মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।" একই সঙ্গে তার কটাক্ষ, "বিজেপি যে এত ডেডবডি ভালবাসে জানা ছিল না! ভোটে জিততে ডেডবডির গায়েও রাজনীতির রঙ লাগিয়ে দিচ্ছে ওরা।" 


```