Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

স্বামী জেলে, ‘স্টার ক্যাম্পেনার’ হয়ে প্রচারে দলের হাল ধরছেন সুনীতা, কল্পনারা

২০২৪-এর লোকসভা ভোটে এখনও পর্যন্ত সেই তালিকায় সবচেয়ে উজ্জ্বল মুখ সুনীতা কেজরিওয়াল এবং কল্পনা সোরেন। 

স্বামী জেলে, ‘স্টার ক্যাম্পেনার’ হয়ে  প্রচারে দলের হাল ধরছেন সুনীতা, কল্পনারা

সুনীতা কেজরিওয়াল এবং কল্পনা সোরেন। 

শেষ আপডেট: 26 April 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো: কম-বেশি সব নির্বাচনই রাজনীতিতে কিছু নতুন মুখের জন্ম দেয়। ২০২৪-এর লোকসভা ভোটে এখনও পর্যন্ত সেই তালিকায় সবচেয়ে উজ্জ্বল মুখ সুনীতা কেজরিওয়াল এবং কল্পনা সোরেন। 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা একেবারে অপরিচিত মুখ নন। বছর বারো আগে দিল্লিতে কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানোর সময় থেকেই মিডিয়ায় সুনীতা পরিচিত মুখ। যদিও তখনও ভারত সরকারের রাজস্ব বিভাগের অফিসার সুনীতা নিজে থেকে কখনও মিডিয়ার মুখোমুখি হননি। কেজরিওয়ালের দল গঠন, মুখ্যমন্ত্রী হওয়ার পরও স্বামীর পাশে রাজনীতিকের ভূমিকায় দেখা যায়নি বছর ষাটের সুনীতাকে। পরিস্থিতি আমূল বদলে গিয়েছে গত ২১ মার্চ মদ মামলায় ইডি কেজরিওয়ালকে গ্রেফতার করার পর। সেই থেকে দল ও সরকারের বিষয়ে জেলবন্দি স্বামী তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন সুনীতা। শনিবার থেকে তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে। দিল্লিতে দলের প্রার্থীদের হয়ে রোড-শো করবেন সুনীতা। রবিবার করবেন জনসভা। আম আদমি পার্টি ঘোষণা করেছে, দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাতে প্রচারে যাবেন কেজরিওয়াল পত্নী।

দিল্লির রামলীলা ময়দানের সভায় সনিয়া গান্ধীর সঙ্গে কতা বলছেন সুনীতা ও কল্পনা।

অন্যদিকে, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেল বন্দি হেমন্ত সরেনের স্ত্রী কল্পনাও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হয়ে প্রচারে নামছেন। সুনীতার মতো তাঁকেও স্ট্যার ক্যাম্পেনার ঘোষণা করেছে দল। দু’জনেই ইতিমধ্যে ইন্ডিয়া জোটের দুটি মেগা জনসভায় উপস্থিত থেকে দলের প্রতিনিধিত্ব করেন। দিল্লির রামলীলা ময়দান এবং রাঁচির জনসভায় সদ্য রাজনীতির ময়দানে আসা দুই নারীই ভাষণে পরিপক্কতার পরিচয় দিয়েছেন। 

তাঁর জেল হলে স্ত্রী কল্পনাকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে দল ও জোটের সম্মতি আদায় করে রেখেছিলেন হেমন্ত। কিন্তু বাদ সাধেন তাঁর বৌদি। দলের একাংশেরও কল্পনাকে নিয়ে আপত্তি রয়েছে বুঝে সিদ্ধান্ত বদলে প্রবীণ নেতা চম্পাই সরেনকে মুখ্যমন্ত্রী করেন হেমন্ত। সুনীতার মতো কল্পনাও জেল বন্দি স্বামীর সঙ্গে দলের সমন্বয়ের কাজ করছেন। সুনীতা ও কল্পনা, দু’জনের ক্ষেত্রেই সমন্বয়ের দায়িত্ব অর্পণ নিয়ে দলীয় বৈঠকে প্রস্তাব নেওয়া হয়েছে। এবার দু’জনেই দলের মুখ হিসাবে প্রচারে নামতে চলেছেন। কল্পনা বিধানসভার গাণ্ডে আসনের উপনির্বাচনেও জেএমএম প্রার্থী। সেখানেও প্রচারে যেতে হচ্ছে তাঁকে। গাণ্ডের বিধায়ক সরফরাজ আহমেদ রাজসভার সদস্য হওয়ায় তাঁর আসনে উপনির্বাচন হচ্ছে। জিতে গেলে উপ মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় দেখা যাবে তাঁকে, এমন জল্পনাও চলছে। 

আপ ঘোষণা করেছে, প্রচারে কেজরিওয়ালের অভাব পূরণ করাই হবে সুনীতার দায়িত্ব। দিল্লির আপ সরকারের মন্ত্রী আতিশী শুক্রবার ঘোষণা করেছেন সুনীতা কেজরিওয়ালের প্রচার সূচি। শনি ও রবিবার দিল্লিতে প্রচার করার পর আগামী সপ্তাহে কেজরিওয়াল পত্নী প্রথমে যাবেন পাঞ্জাব। তারপর হরিয়ানা হয়ে যাবে গুজরাত। এই তিন রাজ্যেও আপ একাধিক আসনে লড়াই করছে। পাঞ্জাবে তাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস, দিল্লিতে যে দল আপের জোটসঙ্গী। রাজধীনার সাতটি আসনের তিনটি আপ কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। সুনীতা ও প্রিয়ঙ্কা আপ-কংগ্রেস প্রার্থীদের হয়ে যৌথ সভা করবেন বলেও ঠিক আছে।


```