Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অন্য কেউ সিদ্ধান্ত নিলেও হারের দায় তাঁর! ফলপ্রকাশের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর

৩০ তো দূরের কথা, ১৫ আসনের গণ্ডি পেরতে পারেনি বিজেপি।

অন্য কেউ সিদ্ধান্ত নিলেও হারের দায় তাঁর! ফলপ্রকাশের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর

সুকান্ত মজুমদার

শেষ আপডেট: 5 June 2024 15:14

দ্য ওয়াল ব্যুরো: সব আশায় জল ঢেলে দিয়েছে তৃণমূল। বাংলায় ৩০-৩৫ আসন পাবে বলে লক্ষ্যস্থির করেছিল বিজেপি। কিন্তু লোকসভা ভোটের ফলপ্রকাশের দেখা গেছে উল্টো চিত্র। ৩০ তো দূরের কথা, ১৫ আসনের গণ্ডি পেরতে পারেনি বিজেপি। এর দায় কার? রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটে যিনি প্রার্থী ছিলেন সেই সুকান্ত মজুমদার বলছেন, ভোটের ফলের দায় তাঁকেই নিতে হবে। কিন্তু...

২০১৯ লোকসভা নির্বাচনের থেকেও খারাপ ফল করেছে বিজেপি। পাশাপাশি এই ভোটে হেরেছেন দিলীপ ঘোষ, অর্জুন সিং, নিশীথ প্রামাণিকের মতো নেতারা। সব মিলিয়ে হারের দায় সুকান্ত মজুমদার মাথা পেতে নিলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সুকান্তর কথায়, সব সিদ্ধান্ত তিনি নিতে পারেননি, তবে হারের দায় তাঁর। অন্য কেউ সিদ্ধান্ত নিলেও দলের খারাপ ফল হলে সমস্ত দায় তাঁকেই নিতে হবে! অবশ্য দলীয় সিদ্ধান্ত কে নিচ্ছেন বা নিয়েছেন, সে ব্যাপারে কিছু খোলসা করেননি সুকান্ত মজুমদার। 

গতবারের লোকসভা ভোটের সময়ে বাংলার বিজেপি রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। সেবার তাঁর নেতৃত্বেই বিজেপি ১৮টি আসন পেয়েছিল। এবার সেই দিলীপই ভোটে হেরেছেন। যদিও সেই হার মেনে নিতে পারেননি সুকান্ত। তাঁর বক্তব্য, তিনি বিশ্বাস করেছিলেন দিলীপ ঘোষ জিতবেন। তিনি সকলের সিনিয়র নেতা। কিন্তু তাঁকে হারতে হল, এটা অপ্রত্যাশিত। কেন্দ্র বদলই দিলীপের হারের কারণ, এমন ইঙ্গিতও দিয়েছেন সুকান্ত। 

চলতি লোকসভা ভোটে আগের থেকে ৬টি কম আসন পেয়েছে বিজেপি। তার মধ্যে একাধিক জেতা আসন হারতে হয়েছে। সব মিলিয়ে নতুন করে চাপে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, এবার নির্বাচনে কোন কেন্দ্রে কে দাঁড়াবেন, তা অনেকটাই ঠিক করেছেন শুভেন্দু অধিকারী। সুতরাং এখন ফলাফলের পর তাঁর ভূমিকা নিয়েও দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। তবে শুভেন্দু নিজে লোকসভার এই ফলকে 'আশ্চর্যজনক' বলেছেন। 

মঙ্গলবারই সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, ''আশ্চর্য আশ্চর্য ফল বেরিয়েছে। কে কোথায় ভোট দিয়েছেন খুঁজে পাচ্ছেন না। এক একটা বুথে সব ভোট একজন নিয়ে চলে গেছে।'' বিজেপি বিধায়ক আরও দাবি করেন, পুলিশ এবং প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করেছে তৃণমূল। এই ঔদ্ধত্য এবং অহংকারের পতন ঘটবেই। 


```