Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সুকান্ত ও শান্তনু শপথ নিলেন, রইল রাষ্ট্রপতি ভবনে তাঁদের শপথ নেওয়ার ছবি

নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে মন্ত্রিসভার সদস্য হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেই সঙ্গে প্রতি মন্ত্রী হিসাবে শপথ নিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। 

   সুকান্ত ও শান্তনু শপথ নিলেন, রইল রাষ্ট্রপতি ভবনে তাঁদের শপথ নেওয়ার ছবি

সুকান্ত মজুমদারের শপথের ছবি।

শেষ আপডেট: 9 June 2024 22:27

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে মন্ত্রিসভার সদস্য হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেই সঙ্গে প্রতি মন্ত্রী হিসাবে শপথ নিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। 

দু'জনেই দু'বারের সাংসদ। এই নিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে পর পর দু'বার জয়ী হলেন সুকান্ত। অন্যদিকে বনগাঁ থেকে এবারেও জয়ী হয়েছেন শান্তনু।

২০১৯ সালের লোকসভা ভোটে বাংলার ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জয়ী হয়েছিল গেরুয়া শিবির। এবারে সেই সংখ্যা অন্তত ৩০ করার লক্ষ্য নিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক কেন্দ্রে প্রচারও করেছেন। বাংলায় ভাল ফলের আশা করেছিল বিজেপি। তবে ফল প্রকাশ হতে দেখা যায়, গতবারের চেয়েও ৬টি আসন খুইয়ে বিজেপির এবারের সাংসদ সংখ্যা মাত্র ১২।

গতবারে বাংলা থেকে মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন বিজেপির চার সাংসদ। চারজনকেই প্রতিমন্ত্রী করা হয়েছিল। আশানুরূপ ফল না হওয়ায় এবারে বাংলার ভাগ্যে আদৌ মন্ত্রিত্ব জুটবে কি না, তা নিয়ে প্রথমে সংশয় তৈরি হয়েছিল। তবে রবিবার সকালেই স্পষ্ট হয়ে যায় মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে জায়গা পাচ্ছেন সুকান্ত ও শান্তনু।

ইতিমধ্যে বালুরঘাট, বনগাঁয় উৎসবে মেতেছেন বিজেপি কর্মীরা। বিলি করা হচ্ছে মিষ্টি। 


```