Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নির্বাচনী বন্ডের সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে হবে বৃহস্পতিবারের মধ্যে, এসবিআইকে কড়া নির্দেশ

নির্বাচনী বন্ড নিয়ে এসবিআই কর্তৃপক্ষ সম্পূর্ণ তথ্য দেয়নি। এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তথ্য প্রকাশের শেষ দিন আজ

নির্বাচনী বন্ডের সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে হবে বৃহস্পতিবারের মধ্যে, এসবিআইকে কড়া নির্দেশ

নির্বাচনী বন্ড - প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 March 2024 15:10

আজই নির্বাচনী বন্ডের তথ্য জমা দেয়ার শেষ দিন

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী বন্ড নিয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ সম্পূর্ণ তথ্য দেয়নি। এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। ব্যাঙ্কের বিরুদ্ধে নোটিসও জারি করা হয়। সোমবার দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আজকের (২১ মার্চ) মধ্যেই বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জমা দিতেই হবে। 

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, জেবি পরদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ সোমবার এই মামলার শুনানিতে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে নির্বাচনী বন্ডের পুঙ্খানুপুঙ্খ তথ্য জমা দিতে হবে এসবিআই-কে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে এসবিআই প্রথম যে বন্ডের তথ্য নির্বাচন কমিশনকে জমা দিয়েছিল তাতে ইউনিক আলফানিউমেরিক নম্বর ছিল না। তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে বেঞ্চ এসবিআইকে নোটিস দিয়ে এদিন শুনানির দিন ধার্য করে। 

সুপ্রিম কোর্ট যে 'ইউনিক নম্বর'-এর কথা বলছে, সেই নম্বর দাতা এবং রাজনৈতিক দলের যোগসূত্র করে দিতে ভূমিকা পালন করতে পারে। ফলে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এসবিআই-এর শেষ রিপোর্ট অনুযায়ী আপাতত নির্বাচন কমিশন নির্বাচনী বন্ড সংক্রান্ত যে তথ্য প্রকাশ্যে এনেছে তাতে কোন দিন বন্ড দেওয়া হয়েছে, কত টাকার দেওয়া হয়েছে, কতগুলি বন্ড ইস্যু করা হয়েছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন ব্রাঞ্চ থেকে বন্ড ইস্যু হয়েছিল, কোন কোন রাজনৈতিক দল সেই সব বন্ড থেকে টাকা তুলেছে, এই সব উল্লেখ রয়েছে। 

সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে স্পষ্টত জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে যে তথ্য জমা দিতে হবে তাতে যেন বন্ডের সমস্ত তথ্য থাকে। কোনও তথ্য লুকিয়ে রাখা যাবে না, কারও প্রতি এসবিআই যেন পক্ষপাতিত্ব না করে। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাফ কথা, এসবিআই কর্তৃপক্ষকে যেন কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি বলে না মনে হয়। 


```