Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভুয়ো ভোটার ধরার দাবি সজলের, গোলমাল পাকানোর অভিযোগ তৃণমূলের, উত্তেজনা বরাহনগরে

তৃণমূল অবশ্য বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বুথে গোলমাল পাকানোর অভিযোগ এনেছে।

ভুয়ো ভোটার ধরার দাবি সজলের, গোলমাল পাকানোর অভিযোগ তৃণমূলের, উত্তেজনা বরাহনগরে

সজল ঘোষ।

শেষ আপডেট: 1 June 2024 14:24

দ্য ওয়াল ব্যুরো: ফের বুথের মধ্যে ভুয়ো ভোটারের উপস্থিতির অভিযোগ আনলেন বরাহনগর বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর দেড়টা নাগাদ চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বরাহনগরের আলমবাজারের একটি বুথে।

বিজেপি প্রার্থী সজল ঘোষের অভিযোগ, "আলমবাজারের বুথের মধ্যে থেকে হাতে নাতে ভুয়ো ভোটারকে ধরেছি। পুলিশের হাতে ভুয়ো ভোটারকে তুলেও দিলাম। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিল না। অভিযুক্ত পালিয়ে গেল!" 

তৃণমূল অবশ্য বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বুথে গোলমাল পাকানোর অভিযোগ এনেছে। তৃণমূলের দাবি, কোনও ভুয়ো ভোটার নয়। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে।

ঘটনার প্রতিবাদে সজলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিজেপি কর্মীরাও। তীব্র উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী দু'পক্ষকে বুথের সামনে থেকে সরিয়েছে। 

সজলের দাবি, "বুথ জ্যামের খবর পেয়ে তিনি আলমবাজারের বুথে পৌঁছেছিলেন। কোনও সচিত্র পরিচয় পত্র ছাড়াও বুথের ভিতরে একজন ছিলেন। তাঁকে চ্যালেঞ্জ করতেই সে পালানোর চেষ্টা করে। ধরে ফেলি। পুলিশের হাতে তুলেও দিই। কিন্তু পুলিশ ওকে ছেড়ে দিল।"

পুলিশের একটি সূত্রের খবর, গোলমালের সুযোগে অভিযুক্ত পালিয়ে গিয়েছে। এ ব্যাপারে কমিশনেও অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী। গোটা ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বুথে চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।


```