Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রচারে বেরিয়ে অসুস্থ সায়নী ঘোষ, হুড খোলা গাড়ি থেকে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী

শারীরিক অস্বস্তি না কমায় বাধ্য হয়ে প্রচার বন্ধ করে ফিরে যান যাদবপুরের তৃণমূল প্রার্থী। 

প্রচারে বেরিয়ে অসুস্থ সায়নী ঘোষ, হুড খোলা গাড়ি থেকে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী

যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

শেষ আপডেট: 16 May 2024 18:28

দ্য ওয়াল ব্যুরো: প্রবল গরমের মধ্যেই শুরু হয়েছে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন। সাত দফা এই নির্বাচনের মাঝেই সারা বাংলা জুড়ে বয়ে গেছে তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ কোনও কোনও জায়গায় ছুঁয়ে ফেলেছে ৪৭ ডিগ্রি। তার মধ্যেই প্রার্থীরা ঘুরে চলেছেন অবিরাম। প্রচার আর জনসংযোগে কোনওরকম শিথিলতা দেখানোর সুযোগ নেই। উপায় নেই নিজের শারীরিক অস্বস্তি, ব্যক্তিগত অবসরের কথা ভাবার। কিন্তু শরীরেরও সহন ক্ষমতা রয়েছে। ব্যক্তি বিশেষে তার হেরফের হলেও প্রত্যেকেরই একটি নিজস্ব সহনসীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে ইচ্ছে না থাকলেও থামতে হয়। এভাবেই এবার সাময়িকভাবে থামতে হয়েছে একাধিক প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকদের। এই তালিকায় সর্বশেষ সংযোজন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। 

বৃহস্পতিবার ভাঙ্গরে প্রচার চালাচ্ছিলেন সায়নী। সঙ্গে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সকাল থেকে চলছিল প্রচার ও জনসংযোগ। হুডখোলা গাড়িতে চলার পথেই মানুষজনের সঙ্গে আলাপচারিতা সেরে নিচ্ছিলেন অভিনেত্রী-প্রার্থী। কিন্তু হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। প্রার্থীর পরিস্থিতি দেখে থামিয়ে দেওয়া হয় গাড়ি। প্রচার গাড়ি থেকে নেমে পড়েন সায়নী। উঠে বসেন নিজের গাড়িতে। নিজের গাড়ি করেই কিছুক্ষণ প্রচার করেন। কিন্তু শারীরিক অস্বস্তি না কমায় বাধ্য হয়ে প্রচার বন্ধ করে ফিরে যান যাদবপুরের তৃণমূল প্রার্থী। 

ভাঙ্গরের শানপুকুর, ভোগালি ১, ভোগালি ২ এলাকায় প্রচারের মধ্যে শুধু যাদবপুর কেন্দ্রের প্রার্থীই অসুস্থ হয়ে পড়েননি, সায়নীর প্রচারে সঙ্গে থাকা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। প্রচারের মাঝখানে তিনিও ফিরে গেছেন। 

অভাবিত তাপপ্রবাহের পর দিন কয়েকের বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আপাতত তাপপ্রবাহের কোনও সতর্কতা হাওয়া অফিস না দিলেও বৃষ্টির নিশ্চিত কোনও পূর্বাভাস নেই। আগামী ২০ তারিখ সোমবার পঞ্চম দফার নির্বাচন হলেও যাদবপুর কেন্দ্রের নির্বাচন ১ জুন, সপ্তম অর্থাৎ শেষ দফায়।


```