Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মোদীর মনোনয়নপত্রের প্রস্তাবক বাছাইয়ে ধর্ম এবং জাতের সমীকরণ

বারাণসীতে তৃতীয়বারের জন্য মনোনয়নপত্র পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর মনোনয়নপত্রের প্রস্তাবক বাছাইয়ে ধর্ম এবং জাতের সমীকরণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 14 May 2024 11:39

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার আর কিছুক্ষণের মধ্যে বারাণসীতে তৃতীয়বারের জন্য মনোনয়নপত্র পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে গঙ্গাস্নান সেরে প্রথমে পুজো দিয়েছেন কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব দেবতা হলেন, কাশীর কোতয়াল। এই দেবতার অমুমতি নিয়ে কাশীকে বাকি কাজ শুরু করাই রীতি। এরপর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে রোড শো করে দুপুরে বারাণসীর জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন। 

বিগত বছরগুলির মতো প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা করার কারণে গোটা এনডিএ শিবির মঙ্গলবার বারাণসীতে পৌঁছে গিয়েছেন। বিজেপি এবং একনাথ শিন্ডের মতো মুখ্যমন্ত্রীরা সোমবার রাতেই বারাণসী পৌঁছে যান। মঙ্গলবার সকালে বিশেষ বিমানে পৌঁছান অন্ধ্র্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সোমবারই পৌঁছে যান অমিত শাহ, রাজনাথ সিংহের মতো নেতা-মন্ত্রীরা। 

বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর মনোনয়নপত্রে চারজন স্বাক্ষর করেছেন। গত পনেরো দিন ধরে চর্চার পর সোমবার রাতে প্রধানমন্ত্রী চূড়ান্তভাবে চারজনকে বেছে নিয়েছেন। মোট ৫০জন এই ব্যাপারে দলের কাছে নিজেদের নাম প্রস্তাব করেছিলেন। তাদের মধ্য থেকে ১৮জনকে বেছে নেন অমিত শাহ এবং সুনীল বনসলের নেতৃত্বে গঠিন কমিটি। সেই কমিটির বাছাই তালিকা থেকে চারজনকে চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী। 

চারজনকে বেছে নেওয়ার পিছনে ধর্ম ও জাতের অঙ্ককেই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁদের একজন গঙ্গেশ্বর শাস্ত্রী। তিনি ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি। তাঁর আর এক পরিচয় তিনি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনে পুজোর কাজে যুক্ত ছিলেন। তালিকায় আছেন ওবিসি সমাজের দু’জন। তাঁরা হলেন, বৈজনাথ প্যাটেল এবং লালচাঁদ কুশওয়া। দলিত সমাজের তরফে প্রস্তাবক সঞ্জয় সোনকর। 

মনোনয়নে মোদীর ধর্ম ও জাতের অঙ্ক নতুন নয়। গতবার তাঁর অন্যতম প্রস্তাবক ছিলেন বারাণসীর মণিকর্ণিকা ঘাট শ্মশানের প্রধান ডোম জগদীশ চৌধুরী। তিনি ‘ডোম রাজা’ নামে খ্যাত।


```