Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাজ্যের পরবর্তী ডিজির দৌড়ে কে, আলোচনায় ৪ আইপিএস

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি বদলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নির্দেশ দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দিতে হবে।

রাজ্যের পরবর্তী ডিজির দৌড়ে কে, আলোচনায় ৪ আইপিএস

শেষ আপডেট: 18 March 2024 17:15

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি বদলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নির্দেশ দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দিতে হবে। তাঁর জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য ৩ জন আধিকারিকের নাম রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেই তালিকায় যাঁরা আছেন তাঁদের মধ্যে ডিজি হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন আইপিএস রণবীর কুমার। 

যে কয়েকজনের নাম রাজ্যের পরবর্তী ডিজি হিসেবে উঠে আসছে তাঁরা হলেন রাজেশ কুমার, রণবীর কুমার, বিবেক সহায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়। সোমবার বিকেল ৫টার মধ্যে রাজ্যকে তিনটি নাম পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। তার মধ্যে থেকেই একটি নাম বেছে নেবে কমিশন। তবে সূত্রের খবর, এঁদের মধ্যে রণবীর কুমারই হতে পারেন রাজ্য পুলিশের পরবর্তী ডিজি। বর্তমানে ডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চে আছেন রণবীর কুমার। অন্যদিকে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে রয়েছেন রাজেশ কুমার। আর সঞ্জয় মুখোপাধ্যায় এখন ডিজি ফায়ার। 

গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছিল রাজীব কুমারকে। তার আগে থেকেই অবশ্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজীব কুমার। সেই আইপিএস অফিসারকেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগের তিন মাসের মধ্যেই তাঁকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। যদিও বয়সের ভিত্তিতে সবথেকে বেশি সিনিয়র আইপিএস অফিসার রয়েছেন বিবেক সহায়। যাঁর অবসর আগামী মে মাসে। সেই কারণেই তাঁর ডিজি হওয়ার সম্ভাবনা কম। যদিও পুরো বিষয়টি নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের ওপর। 

আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরই বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এই পদক্ষেপ শুধুমাত্র রাজীব কুমারের ক্ষেত্রে নেওয়া হয়নি। গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, মিজ়োরাম এবং হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবকেও দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।


```