Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রায়বরেলি না ওয়ানাড়, কাকে বেছে নেবেন, হ্যামলেটের মতোই দ্বিধায় রাহুল গান্ধী

মাকে হারিয়ে দিলেন ছেলে। এর থেকে গর্বের আর কি হতে পারে মায়ের কাছে?

রায়বরেলি না ওয়ানাড়, কাকে বেছে নেবেন, হ্যামলেটের মতোই দ্বিধায় রাহুল গান্ধী

রাহুল গান্ধী।

শেষ আপডেট: 4 June 2024 19:01

দ্য ওয়াল ব্যুরো: মাকে হারিয়ে দিলেন ছেলে। এর থেকে গর্বের আর কি হতে পারে মায়ের কাছে? আর সেই পরাজয় যখন জেতার মার্জিনের উপর দাঁড়িয়ে হয় তখন তা আরও অহঙ্কারের বিষয়। ঠিক তাই। উত্তরপ্রদেশের রায়বরেলিতে মা সনিয়া গান্ধীর মার্জিনকেও ছাপিয়ে গেলেন পুত্র রাহুল গান্ধী।

অন্যদিকে, কেরলের ওয়ানাড়েও বিপুল পরিমাণে জিততে চলেছেন কংগ্রেস সাংসদ। এখনও চূড়ান্ত ফল ঘোষণা না হলেও রায়বরেলিতে রাহুল প্রায় ৩ লক্ষ ৮৮ হাজার ভোটে এগিয়ে আছেন। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হলেন দীনেশপ্রতাপ সিং। ওয়ানাড়ে ৩ লক্ষ ৬৪ হাজার ভোটে এগিয়ে আছেন সেখানকার সংসদ সদস্য।

দুই জায়গা থেকে জিতলেও রাহুল গান্ধীকে শেষপর্যন্ত একটি আসন ছাড়তে হবে। কোন আসনটি ছাড়বেন কংগ্রেসের অঘোষিত কাণ্ডারি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। রায়বরেলি না ওয়ানাড়? শেক্সপিয়ারের হ্যামলেট যেমন দ্বিধায় পড়ে গিয়েছিলেন, সেরকমই বিরাট দোলাচলে পড়ে গিয়েছেন রাহুল গান্ধী।

এখন খুব ভেবেচিন্তে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে কুল রাখি না মান রাখির মতো পদক্ষেপের। কারণ, রায়বরেলি হল গান্ধী পরিবারের উত্তরাধিকার সূত্রের খাসতালুক। সেখানকার মানুষের হৃদয়ের দাবির কাছে হার মানবেন রাহুল! নাকি সেই ওয়ানাড়। যেখানকার মানুষ তাঁকে ২০১৯ সালে লোকসভায় প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছিল। আমেঠিতে স্মৃতি ইরানির কাছে হারের লজ্জাবস্ত্র তুলে দিয়েছিলেন কেরলের এই কেন্দ্রের মানুষ।

এই বিষয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছেন রাহুল গান্ধী। মঙ্গলবার ভোটের ফল পরিষ্কার হয়ে উঠতেই রাহুল নিজেও জানালেন, এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, আমি দুটি আসনে তো থাকতে পারি না। কিন্তু কোন আসনটি ছাড়ব, তা এখনও ঠিক করতে পারিনি। উল্লেখ্য, ৫৩ বছরের এই কংগ্রেস নেতা এদিন সাংবাদিক সম্মেলনের সময় মাইকের সামনে একটি সংবিধান নিয়ে বসেছিলেন।


```