Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিষিদ্ধ পিএফআইয়ের সঙ্গে বোঝাপড়া, কেরলে রাহুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নাম না নিলেও দুদিন আগে অমেঠির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি প্রকাশ্যে অভিযোগ করেন, কেরলের ওয়ানাডে জিততে রাহুল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়েছেন।

নিষিদ্ধ পিএফআইয়ের সঙ্গে বোঝাপড়া, কেরলে রাহুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রধানমন্ত্রীর

রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 15 April 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগে অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সোমবার একই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের ত্রিশূর এবং তিরুবনন্তপুরমের সভায় প্রধানমন্ত্রী সোমবার বলেন, 'কংগ্রেসের এক নেতা উত্তর প্রদেশের সিট বাঁচাতে না পেরে কেরলের দ্বারস্থ হয়েছেন।' এরপর প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 'কংগ্রেসের ওই নেতা ভোটে জিততে এমন একটি সংস্থার রাজনৈতিক উইংয়ের সঙ্গে হাত মিলিয়েছেন যে সংগঠনটি দেশ বিরোধী কার্যকলাপের জন্য নিষিদ্ধ ঘোষিত হয়েছে।' 

প্রধানমন্ত্রী নাম না নিলেও দুদিন আগে অমেঠির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি প্রকাশ্যে অভিযোগ করেন, কেরলের ওয়ানাডে জিততে রাহুল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়েছেন। 

বলা হয় উগ্র ইসলামিক সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মুজাহিদিনের রাজনৈতিক শাখা হল পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া।

কেরল ও কর্নাটকে শক্তিশালী ওই সংগঠন অবশ্য নিজেদের দেশ বিরোধী বলে মানতে নারাজ। তাদের বক্তব্য তারা সংবিধান মেনে চলা সামাজিক সংগঠন। তারা দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত নয়। 

যদিও ভারত সরকার তা মানতে নারাজ। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক পিএফআইকে নিষিদ্ধ ঘোষণার পর সংগঠনের শীর্ষ নেতৃত্বকে জেলে পুরেছে। ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেরল ও কর্নাটকও। ওই দুই রাজ্যেই পিএফআই শক্তিশালী।

মোদী সরাসরি রাহুলের নাম করেননি। কংগ্রেস নেতাও সোমবার কেরলে নিজের কেন্দ্র ওয়ানাডে রয়েছেন। সেখানে তিনি রোড শো করেন। মনে করা হচ্ছে সেকথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী সোমবার কেরলের মাটিতে দাড়িয়ে ওয়ানাডের কংগ্রেস প্রার্থীকে তীব্র আক্রমণের কৌশল নেন।

রাহুল আগের বার ওয়ানাডে জিতলেও হেরে যান উত্তর প্রদেশের অমেঠিতে। এবার শুধু ওয়ানাডে প্রার্থী। যদিও অমেঠির বর্তমান সাংসদ স্মৃতি বারে বারে রাহুলকে চ্যালেঞ্জ ছুড়ছেন তাঁর বিরুদ্ধে প্রার্থী হতে। 

ওয়ানাডেও বিজেপি যে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না তা স্পষ্ট ওই আসনে দলের রাজ্য সভাপতিকে প্রার্থী করায়। সোমবার মুখে নাম না নিলেও প্রধানমন্ত্রী গুরুতর অভিযোগ করেছেন কংগ্রেস নেতার বিরুদ্ধে। মোদীর অভিযোগের জবাবে রাহুল ও তাঁর দল কী বলে সেটাই জানার অপেক্ষা।


```