Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে প্রচারের শেষবেলায় পথে নামলেন পুরোহিতরা

বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে পথে নামলেন পুরোহিতরা।

তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে প্রচারের শেষবেলায় পথে নামলেন পুরোহিতরা

হাজি নুরুলের সমর্থনে পথে নামলেন পুরোহিতরা

শেষ আপডেট: 11 June 2024 16:46

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হাজি নুরুলের সমর্থনে পথে নামলেন পুরোহিতরা। শনিবার ভোট। আজই বিকেলেই শেষ হচ্ছে প্রচারের সময়সীমা। 

বৃহস্পতিবার সকালে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্তর নেতৃত্বে মিছিল করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের বসিরহাট শাখার পুরোহিতরা। শহর বসিরহাটের মার্টিন বার্ণ রোড সংলগ্ন কাছারিপাড়া, বার্মা কলোনি ও ষষ্ঠী বটতলা সহ একাধিক এলাকায় এই মিছিল ঘিরে সাড়া পড়ে যায়। একে  সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিসেবেও দেখছেন অনেকে। 

মিছিলের উদ্যোক্তা তৃণমূল শ্রমিক নেতা কৌশিক দত্ত বলেন, "গত দশ বছর ধরেই এই পুরোহিতরা আমাদের সঙ্গে রয়েছেন। বিভাজনের রাজনীতি দেখা যাচ্ছে সর্বত্র। কিন্তু এই সনাতনীরা কখনও বিভাজনের কথা বলেন না। আমরা কৃতজ্ঞ সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের পুরোহিতদের কাছে। শেষ লগ্নের প্রচারে যেভাবে তারা সম্প্রীতির নজির গড়লেন তা অভাবনীয়।" 

অন্যদিকে ব্রাহ্মণ ট্রাস্টের পুরোহিত দীনেশ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যের প্রায় সাত থেকে আট হাজার পুরোহিত মমতা ব্যানার্জির প্রকল্পে উপকৃত হয়েছেন। পাশাপাশি বিগত বাম আমলে আমরা যা পাইনি আজকে সমস্ত সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। তাই আজকে আমরা বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে পথে নেমেছি।"

প্রথম থেকেই এবার বসিরহাট কেন্দ্রে তৃণমূল কাকে প্রার্থী করবেন তা নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত অবশ্য তৃণমূল নেত্রী ভরসা রাখেন হাজি নুরুল ইসলামের উপরেই। ২০০৯ থেকে ২০১৪ বসিরহাটের তৃণমূল সাংসদ ছিলেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় এবার তেমনভাবে প্রচার করতে পারেননি। তবে দলের কর্মী সমর্থকরা তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন সাধ্যমতো। 


```