Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

প্রশান্ত কিশোর ডাহা ফেল, বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে

প্রশান্ত কিশোর আকা (অলসো নোন অ্যাজ) পিকের বিশ্বাসযোগ্যতাই বড় প্রশ্নের মুখে পড়ে গেল।  

প্রশান্ত কিশোর ডাহা ফেল, বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে

প্রশান্ত কিশোর

শেষ আপডেট: 5 June 2024 11:37

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বিজেপির ভোট সম্ভাবনা নিয়ে প্রশান্ত কিশোরের পূর্বানুমান মিলল না। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র নিয়েও তাঁর অনুমান ডাহা ফেল করে গেল। তার ফলে প্রশান্ত কিশোর আকা (অলসো নোন অ্যাজ) পিকের বিশ্বাসযোগ্যতাই বড় প্রশ্নের মুখে পড়ে গেল।  

গত লোকসভা ভোটে বাংলায় আঠারোটি আসনে জিতেছিল বিজেপি। সেই ধাক্কা সামলাতে প্রশান্ত কিশোরের পরামর্শ নেওয়া শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন পিকে। তা এতটাই যে তৃণমূলের সাংগঠনিক বৈঠকের মঞ্চেও দেখা গেছিল তাঁকে। এহেন এবার লোকসভা ভোটের আগে দাবি করেছিলেন, বাংলায় ভাল ফল করবে বিজেপি। গত লোকসভা ভোটে তারা যত আসনে জিতেছিল, তার থেকে আসন কমবে না। এমনকি প্রশান্ত আত্মবিশ্বাসের সঙ্গে এও বলেছিলেন, সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতায় ভরপুর অক্সিজেন যোগাবে। 

কেবল একবার নয়, ধারাবাহিক ভাবে জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে প্রশান্ত বলেছিলেন, “বিধানসভা ভোটে বিজেপির ফলাফল দেখে লোকসভার সম্ভাবনা বিচার করা ঠিক হবে না।” একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত এও বলেছিলেন, “দেখুন সন্দেশখালির মতো ঘটনা যখন ঘটে, যে যাই বলুক না কেন, শাসক দলের ক্ষতি হয়ই। তবে সন্দেশখালির মতো ঘটনা ঘটুক বা না ঘটুক এটা বাস্তব যে বাংলায় বিজেপি এখন বাড়ছে।”

এখানেই থামেননি পিকে। তিনি বলেছিলেন,“দিল্লিতে বসে অনেকে ভাবছেন বাংলায় বিজেপি খতম হয়ে গেছে। কিন্তু এ ব্যাপারে কোনও ভুল ভাবনা রাখবেন না। বিজেপি এখন বাংলায় খুব মজবুত একটা রাজনৈতিক শক্তি। এবং গত ১২-১৩ বছর সরকারের থাকার ফলে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা যেরকম উত্তরোত্তর বাড়ছে, তার ফলে তাদের জমি ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।” তাঁর বক্তব্য ছিল, “এই সব কারণেই মনে করছি যে উনিশের ভোটে বিজেপি বাংলায় যত আসনে জিতেছিল, তার থেকে কমবে না। বিধানসভা ভোটের তুলনায় বিজেপি বাংলায় অনেক ভাল ফল করবে। বেশ ভাল ফল করবে”।

প্রশান্ত কিশোরের সেই সব পূর্বানুমান বাংলায় তৃণমূলের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। অনেকে রেগেও গেছিলেন। ঘটনা হল, প্রশান্ত কিশোর তৃণমূলের জন্য আর কাজ না করলেও আই-প্যাক এখনও জোড়াফুলের প্রচার ও কৌশল নির্ধারণের কাজ করে। তার নেতৃত্বে রয়েছেন প্রতীক জৈন। লোকসভার ভোট ফলাফলেই স্পষ্ট যে প্রতীকের নেতৃত্বে আই-প্যাকের এই টিমও প্রভাব ফেলার মতই কাজ করেছে। 

পর্যবেক্ষকদের মতে,প্রশান্ত কিশোর যে দম্ভ ও আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলি বলছিলেন, তাতেই মনে হচ্ছিল তাঁর স্বার্থ রয়েছে। বিশেষ করে কারও কারও মনে হতে শুরু করেছিল যে পিকে বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন। লোকসভা ভোটের এই ফলাফলের পর প্রশান্তের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়ে গেল। 

তাৎপর্যপূর্ণ ভাবেই এবার এক্সিট পোলের ফল প্রকাশ হওয়ার পর প্রশান্ত কিশোর একটি টুইট করেছিলেন। তাতেও তাঁর অহমের ছাপ ছিল স্পষ্ট। প্রশান্ত কিশোর তাতে লিখেছিলেন, এর পর থেকে ভোট বা রাজনীতির কথা বলতে হলে, খালি বসে থাকা ভুয়ো সাংবাদিক, বড় বড় কথা বলা নেতা আর সোশাল মিডিয়ায় স্বঘোষিত বিশেষজ্ঞদের কথা শুনে সময় নষ্ট করবেন না। 
অনেকের প্রশ্ন হল, এখন প্রশান্তের কথা শুনেই বা মানুষ সময় নষ্ট করবে কেন?


```