Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কন্যাকুমারীর সমুদ্রসঙ্গমে সূর্য অর্ঘ্য নিবেদন মোদীর, ধ্যান শেষে সন্ধ্যায় ফিরবেন দিল্লি

কমণ্ডুলু থেকে জল নিবেদন করেন দিনের প্রথম সূর্যের দিকে।

কন্যাকুমারীর সমুদ্রসঙ্গমে সূর্য অর্ঘ্য নিবেদন মোদীর, ধ্যান শেষে সন্ধ্যায় ফিরবেন দিল্লি

শনিবার কন্যাকুমারীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূর্য অর্ঘ্য।

শেষ আপডেট: 1 June 2024 13:30

দ্য ওয়াল ব্যুরো: 'গঙ্গাপুত্র' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যানপর্ব শেষ হচ্ছে আজ, শনিবার সন্ধ্যায়। বারাণসীসহ লোকসভা ভোটের শেষ পর্বে, ধ্যানযোগের দ্বিতীয় দিন ভোরে সূর্য অর্ঘ্য নিবেদন করলেন মোদী। সূর্যোদয়ের মুহূর্তে তিনি পবিত্র জলপুষ্প নিবেদন করেন কন্যাকুমারীর নৈসর্গিক সৌন্দর্যে মোড়া বিবেকানন্দ রক মেমোরিয়ালে।

জবাকুসুম সঙ্কাশং... মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সূর্যদেবসহ ঈশ্বরের প্রতি প্রণাম ও শ্রদ্ধা জানানোকেই সূর্য অর্ঘ্য বলে। কমণ্ডুলু থেকে জল নিবেদন করেন দিনের প্রথম সূর্যের দিকে। তারপর রুদ্রাক্ষের জপমালায় নামজপ করেন কিছুক্ষণ।

গেরুয়া বসনধারী মোদী এরপর স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর ফের তিনি জপমালা হাতে নিয়ে ধ্যান মণ্ডপমে ফিরে যান। এমনিতেই পর্যটকদের কাছে কন্যাকুমারীর তিন সমুদ্রের মিলনস্থল বিবেকানন্দ রক থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা বিরাট এক কৌতূহলের বিষয়। দিগন্ত বিস্তৃত নীল জলরাশির ওপার থেকে প্রভাত সূর্য যখন আকাশে কমলা রং ছড়িয়ে মাথা তুলতে থাকে তা দেখার জন্য অন্ধকার থাকতেই ভিড় করেন পর্যটকরা। কিন্তু মোদী এখন ওখানে থাকায় দুদিন ধরেই পর্যটক আনাগোনা নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, এদিনই বারাণসীতে ভোট চলছে। বারাণসীর বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে রয়েছেন। এদিন পুরোটাই সেখানে থাকবেন। তাই আজ তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসীর ভোট দেখভাল করবেন মোদীর অতি বিশ্বস্ত অমিত শাহ। তবে নির্বাচনীবিধি মতে, সশরীরে বারাণসীতে থাকার সুযোগ নেই। বারাণসীর আশপাশে যেখানে ভোট নেই, এমন কোনও জায়গায় ক্যাম্প করে থাকার কথা শাহের।

দলীয় সূত্রে জানা গিয়েছে। শনিবার ভোট চলাকালে বিজেপির দিল্লির সদর দফতরে হাজির থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি এবং সভাপতি জেপি নাড্ডা। শাহ তাঁদের নিয়মিত বারাণসীর ভোটের হালচাল জানাচ্ছেন।


```