Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নির্মলার ভোটে লড়ার টাকা নেই! অপরূপার দাবি, 'টাকা নেই বলে টিকিট পেলাম না'

ভোটে লড়তে না পারার জন্য অর্থের অভাবকে দায়ী করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার সেই একই কথা শোনা গেল আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের কণ্ঠে।

নির্মলার ভোটে লড়ার টাকা নেই! অপরূপার দাবি, 'টাকা নেই বলে টিকিট পেলাম না'

শেষ আপডেট: 29 March 2024 21:06

দ্য ওয়াল ব্যুরো: ভোটে লড়তে না পারার জন্য অর্থের অভাবকে দায়ী করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার সেই একই কথা শোনা গেল আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের কণ্ঠে।

গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভার ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। তাতে দেখা যায় আরামবাগে অপরূপার পরিবর্তে দল প্রার্থী করেছে মিতালি বাগকে। 

শুক্রবার তৃণমূল বরাহনগর এবং ভগবানগোলা বিধানসভার উপ নির্বাচনে প্রার্থীর নামও ঘোষণা করেছে। এরপরই প্রার্থী হতে না পারার জন্য নিজের ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন বিদায়ী তৃণমূল সাংসদ।

এদিন একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপরূপা বলেন, "আমার কাছে ভোটে লড়ার মতো পর্যাপ্ত টাকা নেই। দলের স্থানীয় নেতৃত্বকে একথা জানিয়েওছিলাম। হয়তো সে কারণেই দল আমাকে টিকিট দিল না।"

অপরূপার এহেন প্রতিক্রিয়া নিয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে দলের একটি অংশ অপরূপার এই বক্তব্যের সঙ্গে একমত নয। তাঁদের বক্তব্য, গতবারে মাত্র ১ হাজার ৪২ ভোটে জয়ী হয়েছিলেন অপরূপা। লোকসভার নিরিখে যা কোনও ব্যবধানই নয়। এমনকী পুরসভা ভোটেও এর চেয়ে বেশি ব্যবধানে জয়ী হন প্রার্থীরা।

ওই অংশের মতে, সাংসদ হিসেবে অপরূপার কাজে এলাকার মানুষ সন্তুষ্ট ছিলেন না। তাঁর কাজে নেতৃত্বরাও অসন্তুষ্ট ছিলেন। প্রধানত এই দুটি কারণেই অপরূপাকে এবারে প্রার্থী করা হয়নি। ওই অংশের মতে, নিজের ত্রুটি ঢাকতে টাকা না থাকার প্রসঙ্গটিকে সামনে তুলে ধরতে চেয়েছেন অপরূপা।

প্রসঙ্গত, কয়েকদিন আগে একই কথা শুনিয়েছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের আলোচনা সভায় অংশ নিয়ে নির্মলা দাবি করেছিলেন, টাকা নেই, তাই ভোটে লড়া হল না!


```