Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসে হামলা, ভাটপাড়ায় অর্জুনের এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি

এই ঘটনা নিয়ে নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকারের দাবি, বোমাবাজির ঘটনার পিছনে বিরোধীরা রয়েছে। 

নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসে হামলা, ভাটপাড়ায় অর্জুনের এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি

শেষ আপডেট: 2 June 2024 13:07

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সাত দফার ভোটগ্রহণ শেষ হয়েছে শনিবার। ওই দিনই গভীর রাতে নৈহাটির তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকারের দাবি, বোমাবাজির ঘটনার পিছনে বিরোধীরা রয়েছে। 

তৃণমূল কর্মীদের দাবি, বিজেপি ২০১৯ সালের ঘটনার পুনরাবৃত্তি করে তৃণমূলকে ভয় দেখাতে চাইছে। কিন্তু এই ভাবে হুমকি দিয়ে, বোমা ফাটিয়ে তৃণমূল কর্মীদের দমানো যাবে না। পার্থ ভৌমিকের সৈনিকরা এই ধরনের সন্ত্রাস শক্ত হাতে দমন করবে। 

ইতিমধ্যে বোমাবাজির সেই দৃশ্য পার্টি অফিসের লাগানো সিসিটিভিতে ধরা পড়ে। সেই ফুটেজ জেলা নেতৃত্বের কাছে জমা দেওয়া হয়েছে। পুলিশকেও দেওয়া হয়েছে।  

শুধু তাই নয়, বোমাবাজির ঘটনা ঘটেছে ভাটপাড়াতেও। সেখানে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ইলেকশন এজেন্ট প্রিয়াংকু পান্ডের বাড়ির পাশের মাঠে বোমা ছোড়া হয়। শনিবার রাতের অন্ধকারে ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডে এই বোমাবাজির ঘটনা ঘটে। 

ভাটপাড়ায় বোমাবাজির সিসিটিভি ফুটেজ

বিজেপি কর্মী প্রিয়াংকু পান্ডের অভিযোগ, ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা হচ্ছে। প্রিয়াংকুর বাড়ির সামনে সিসি ক্যামেরা ফুটেজ ভাটপাড়া থানা পুলিশ সংগ্রহ করে নিয়ে গেছে। যদিও এই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ রবিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।


```