Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ওয়াশিং মেশিনে থরে থরে সাজানো টাকা! ভোটের মুখে ২.৫৪ কোটি বাজেয়াপ্ত করল ইডি

ওয়াশিং মেশিনের ছবিটা দেখেছেন? কাপড়ের পরিবর্তে যেখানে জায়গা করে নিয়েছে ৫০০ টাকার গুচ্ছ গুচ্ছ নোটের তাড়া! 

 ওয়াশিং মেশিনে থরে থরে সাজানো টাকা! ভোটের মুখে ২.৫৪ কোটি বাজেয়াপ্ত করল ইডি

শেষ আপডেট: 26 March 2024 23:46

 দ্য ওয়াল ব্য়ুরো: ওয়াশিং মেশিনের ছবিটা দেখেছেন? কাপড়ের পরিবর্তে যেখানে জায়গা করে নিয়েছে ৫০০ টাকার গুচ্ছ গুচ্ছ নোটের তাড়া! 

ভোটের মুখে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করল ইডি। উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ২.৫৪ কোটি!

মঙ্গলবার সন্ধেয় এক বিজ্ঞপ্তিতে ইডির তরফে এ খবর জানানো হয়েছে।

ইডির দাবি, গোপন খবরের ভিত্তিতে এদিন দিল্লি, কলকাতা-সহ দেশের চারটি বড় শহরে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে এই বিপুল পরিমাণ নগদ টাকা। চারটি বড় শহরের একাধিক সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে হিসাব বর্হিভূত এই টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

মোট ৪৭টি সংস্থার অফিসে এদিন তল্লাশি চালানো হয়। ইডি সূত্রের দাবি, একটি সংস্থার অফিসের টয়লেটের মধ্যে রাখা ওয়াশিং মেশিন থেকেও প্রচুর পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, বেআইনি মুদ্রার খোঁজে এদিন কলকাতা, দিল্লি, হায়দরাবাদ, মুম্বইয়ের একাধিক সংস্থার অফিসে হানা দেওয়া হয়। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ এই টাকার উৎস জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। টাকা উদ্ধারের পাশাপাশি একাধিক দুর্নীতির নথি, ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে ইডি।

উদ্ধার হওয়া টাকার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর।


```