Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ভোটের মুখে ১০০ দিনের কাজের প্রকল্পে ভাতা বাড়াচ্ছে মোদী সরকার

১ এপ্রিল থেকে দেশে একশো দিনের কাজের প্রকল্পে শ্রমিকদের ভাতা বাড়তে চলেছে। 

ভোটের মুখে ১০০ দিনের কাজের প্রকল্পে ভাতা বাড়াচ্ছে মোদী সরকার

শেষ আপডেট: 21 March 2024 07:38

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে বুধবার। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে ১ এপ্রিল থেকে দেশে একশো দিনের কাজের প্রকল্পে শ্রমিকদের ভাতা বাড়তে চলেছে। 

সরকারি সূত্রের খবর, কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করতে চেয়ে নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছিল। কমিশন অনুমতি দিয়েছে।

সরকারি সূত্রের, খবর এই প্রকল্পে পাঁচ থেকে ছয় শতাংশ ভাতা বাড়তে পারে। গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদীয় কমিটি ভাতা বৃদ্ধির সুপারিশ করেছিল। একাধিক রাজ্য সরকারও একই দাবি জানায়। কয়েকটি রাজ্য নিজেরাই ভাতা বাড়িয়ে দিয়েছে। অবার কেন্দ্র এই প্রকল্পের টাকা আটকে দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কোষাগার থেকে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দিয়েছে সম্প্রতি।

সরকারি সূত্রে বলা হয়েছে, চালু প্রকল্প হওয়ায় নির্বাচন কমিশন ভাতা বৃদ্ধির প্রস্তাবে সায় দিয়েছে। যদিও বিরোধীদের একাংশের বক্তব্য সরকার ভোট ঘোষণার আগেই এই সিদ্ধান্ত কার্যকর করতে পারত। ভোটের আগে এই সিদ্ধান্ত আসলে রাজনৈতিক চমক। এক প্রবীণ কংগ্রেস নেতার কথায়, মোদী সরকার ক্ষমতায় এসে একশো দিনের কাজের প্রকল্পের তীব্র সমালোচনা করেছিল। এখন সেই সরকারই গরিবের মন কাড়তে ভোটের মুখে ভাতা বাড়াচ্ছে। 

কেন্দ্র জানিয়েছে, বিদায়ী অর্থ বছরে দেশে ছয় কোটি মানুষ এই প্রকল্পে কাজ পেয়েছেন। তাদের মধ্যে ৩৫ লাখ নাগরিক  পুরো একশো দিন কাজ পেয়েছেন।


```