Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অপসংস্কৃতির নামে বাংলাকে ভাগ করার চক্রান্ত! ব্রিগেড নিয়ে ভিডিও বার্তায় অভিযোগ মমতার

১০ মার্চ 'ট্রেলার' দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার ব্রিগেডে 'জনগর্জন সভা'র ডাক দিয়েছে তাঁরা।

অপসংস্কৃতির নামে বাংলাকে ভাগ করার চক্রান্ত! ব্রিগেড নিয়ে ভিডিও বার্তায় অভিযোগ মমতার

Mamata Banerjee

শেষ আপডেট: 6 March 2024 15:34

দ্য ওয়াল ব্যুরো: ১০ মার্চ 'ট্রেলার' দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার ব্রিগেডে 'জনগর্জন সভা'র ডাক দিয়েছে তাঁরা। শহর তথা রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই এই সংক্রান্ত পোস্টার পড়ে গেছে। তবে সাধারণ মানুষকে ব্রিগেডে আসার আহ্বান জানাতে খোদ আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। 

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে আগামী রবিবার ব্রিগেডে হতে চলেছে তৃণমূলের সভা। তার আগে বুধবার ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ''বাংলার ধৈর্য এবং আতিথেয়তাকে কেউ যেন দুর্বলতা ভেবে ভুল না করে। রবিবারের ব্রিগেড হতে চলেছে ঐতিহাসিক এক জনসভা যেখান থেকে পথ দেখাবে বাংলা।'' মমতার কথায়, বাংলা সবসময় নিজের অধিকারের জন্য লড়াই করেছে। এখনও করবে। 

ভিডিও বার্তায় বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ করেছেন তিনি। তৃণমূল নেত্রীর বক্তব্য, একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বাংলাজ মধ্যে একটি বিকৃত সংস্কৃতি তৈরি করার চেষ্টা হচ্ছে যার সঙ্গে বাংলা যোগ কোনও দিনই ছিল না। মমতার সংযোজন, ''অপসংস্কৃতির নামে বাংলাকে ভাগ করার চক্রান্ত হচ্ছে।'' কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি আরও বলেন, বাংলা স্বাধীনতা সংগ্রামের পথ দেখিয়েছিল, নবজাগরণের পথ দেখিয়েছিল। আর এখন সব ক্ষেত্রেই বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, তা মানুষ মেনে নেবে না। 

ব্রিগেডের সভায় সকল ধর্মের মানুষকে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এই সভাকে 'গর্জন' সভায় রূপান্তরিত করতে হবে। তাঁর এই ভিডিও উঠে এসেছে এনআরসি, আধার কার্ড বাতিল প্রসঙ্গও। মমতা চান, আপামর বঙ্গবাসী যেন রবিবারের ব্রিগেডে আসেন এবং সমস্ত বঞ্চনার বিরুদ্ধে সরব হন। 

লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বাংলায় ইতিমধ্যেই তিনটি সভা করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে আবার উঠে এসেছে সন্দেশখালি প্রসঙ্গ। শেখ শাহজাহান সহ তাঁর দুই অনুগামী গ্রেফতার হওয়ার পরও যা নিয়ে বেশ চাপে আছে তৃণমূল। তাই রবিবারের ব্রিগেড অবশ্যই তাদের কাছে এক বড় পরীক্ষা হতে চলেছে।  


```