Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পরিকল্পিত ঘটনা! রামনবমীর অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা মমতার, বিঁধলেন কমিশনকেও

মমতার প্রশ্ন, ''রামনবমীর মিছিল অস্ত্র নিয়ে করতে কে অধিকার দিয়েছে?''

পরিকল্পিত ঘটনা! রামনবমীর অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা মমতার, বিঁধলেন কমিশনকেও

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 April 2024 15:45

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর দিন অশান্তির ঘটনা ঘটেছে। বিজেপি দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের জন্যই এই ঘটনা। তবে রায়গঞ্জের সভা থেকে মমতা পাল্টা অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধেই। তাঁর দাবি, যে ঘটনা ঘটেছে তা বিজেপি করিয়েছে তা তিনি চ্যালেঞ্জ করে বলতে পারেন। এমনকী মোবাইল বের করে মুর্শিদাবাদে আহত ওসির ছবিও দেখান মমতা। 

রামনবমী হিংসা নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দোষারোপ করে বলেন, ''সংখ্যালঘুদের নামে মিথ্যা কথা বলতে বলা হয়েছে। ওই ঘটনা কারা ঘটিয়েছিল? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় পরের দিন গিয়ে প্রথম আক্রমণ করল কারা?'' মমতার আরও প্রশ্ন, ''রামনবমীর মিছিল অস্ত্র নিয়ে করতে কে অধিকার দিয়েছে?'' এই প্রসঙ্গে, মোবাইল বের করে আহত মুর্শিদাবাদের ওসির ছবিও দেখান তিনি। 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা এদিন আবারও মুর্শিদাবাদের ডিআইজি পরিবর্তনের সিদ্ধান্তের সমালোচনা করেন। প্রশ্ন তোলেন, ''রামনবমীর আগের দিন কেন হঠাৎ করে ডিআইজি-কে সরিয়ে দেওয়া হল? এই পরিকল্পনার জন্য?'' মমতা আরও বলেন, ''১৯ জন আহত হয়েছে, আমার ওসি-ও আহত হয়েছে। যে লোকটা জেলাকে চিনত, তাঁকে সরিয়ে দেওয়া হল। এদিকে কমিশনে গিয়ে তৃণমূলের নামে অভিযোগ করা হচ্ছে। কেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?'' 

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কারণেই রামনবমীতে হিংসার ঘটনা ঘটেছে! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই দাবি করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ভোটের প্রচারে এক জনসভা থেকে রামনবমী সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা শুনেই হামলাকারীরা আশ্বস্ত হয়েছিল যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে না। সেই প্রেক্ষিতেই শুভেন্দু রাজ্যপালকে চিঠি লিখে এ ব্যাপারে পদক্ষেপ নিতে আর্জি জানিয়েছেন। পাশাপাশি তিনি চান, এনআইএ এই ঘটনায় আবার তদন্ত করুক। 


```