Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রবি ঠাকুর বেঁচে থাকলে 'ক্লান্তি আমায় ক্ষমা করো' গানটা লিখতেন না, সৌগতর প্রশংসায় মমতা

দমদম লোকসভা কেন্দ্রের সত্তোরোর্দ্ধ সাংসদ-প্রার্থী সৌগত রায়ের এনার্জির প্রশংসা করতে গিয়ে কবিগুরু রবি ঠাকুরের প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবি ঠাকুর বেঁচে থাকলে 'ক্লান্তি আমায় ক্ষমা করো' গানটা লিখতেন না, সৌগতর প্রশংসায় মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌগত বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 25 May 2024 19:31

দ্য ওয়াল ব্যুরো: দমদম লোকসভা কেন্দ্রের সত্তরোর্ধ্ব সাংসদ-প্রার্থী সৌগত রায়ের এনার্জির প্রশংসা করতে গিয়ে কবিগুরু রবি ঠাকুরের প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সন্ধেয় বাগুইআটির সভা থেকে সৌগত রায়ের প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, "রবি ঠাকুর বেঁচে থাকলে নিশ্চয়ই ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু গানটা লিখতেন না। কারণ, সৌগতদা এমন একজন মানুষ, যার জীবন কোনও ক্লান্তি নেই। বিয়ে বাড়ি থেকে যেকোনও অনুষ্ঠান, আমন্ত্রণ জানালে উনি যাবেনই।"

তৃণমূলের প্রবীণ প্রার্থীদের মধ্যে অন্যতম সৌগত। অতীতে দলের মধ্যেও দেখা গিয়েছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব। এনিয়ে ভিন্ন মত রয়েছে ভোটারদের মধ্যেও। পর্যবেক্ষকদের মতে, সেটা আন্দাজ করেই তৃণমূল নেত্রী বোঝাতে চেয়েছেন, বয়সটা স্রেফ সংখ্যা মাত্র, কাজ করার এনার্জিটাই আসল।

মমতা বলেন, "বাগুইআটি আগে কী ছিল আর এখন কী হয়েছে। আগে কালীঘাট থেকে এয়ারপোর্ট দেড় ঘণ্টা সময় লাগত। এখন ৩০ মিনিটে আসা যায়। তিনটে ফ্লাইওভার হয়েছে।"

অভিযোগ করেছেন, বিজেপি দেশটাকে কারাগারে পরিণত করেছে। বেছে বেছে বিরোধী দলের নেতাদের জেলে ভরছে। বিজেপি এবারে আর ক্ষমতায় ফিরছে না জানিয়ে মমতা বলেন, "৬ দফা ভোট হয়ে গেল। বিজেপির চলে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। ৩৪ বছরের সরকারকে যদি ফেলতে পারি তাহলে বিজেপিকেও সরাতে পারব।"

বিজ্ঞাপন ইস্যুতে ইতিমধ্যে আদালতে গিয়েছে বিজেপি। এ ব্যাপারে সরাসরি মোদীর নামোল্লেখ করে মমতা বলেন, "প্রচুর কদর্য কথা বলেছেন। বিজ্ঞাপনে প্রচুর মিথ্যে কথা বলেছেন। আমি ছাড়ব না। আইনি পথেই এর শাস্তি হবে।"

হুঁশিয়ারি দিয়েছেন, "আমাকে চমকালে গর্জাই। ভালবাসলে বাড়িতে গিয়ে চাও করে দিয়ে আসতে পারি। মাথা নত করতে হলে মানুষের কাছে করব, কিন্তু বিজেপির কাছে মাথানত করার প্রশ্নই ওঠে না।"


```