Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অসীমার গড় ধনেখালিতে লকেট ঢুকতেই ধুন্ধুমার, উঠল চোর-চোর রব

শিবাইচণ্ডীপুরে বাড়ি ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের। কার্যত তাঁরই গড় শিবাইচণ্ডীপুর।

অসীমার গড় ধনেখালিতে লকেট ঢুকতেই ধুন্ধুমার, উঠল চোর-চোর রব

শেষ আপডেট: 20 May 2024 13:54

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শিবাইচণ্ডীপুরে বাড়ি ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের। কার্যত তাঁরই গড় শিবাইচণ্ডীপুর।  সোমবার দুপুরে এখানকার বুথে লকেট চট্টোপাধ্য়ায় আসতেই তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। অসীমাকে লক্ষ্য করে চোর-চোর স্লোগান তোলেন লকেট ও তাঁর অনুগামীরা। পাল্টা লকেটকে ডাকাত বলেন অসীমা।

২০১৯ সালের লোকসভা ভোটেও তেতে উঠেছিল শিবাইচণ্ডীপুরের এই বুথ। এলাকার তৃণমূল কর্মীদের দাবি, সেবার লকেট আসার পর ঝামেলা হয় এই বুথে। ইভিএম ভাঙচুর হয় বলেও দাবি করেন তাঁরা। সোমবার বেলা গড়াতেই শিবাইচণ্ডীপুরে আসেন লকেট চট্টোপাধ্যায়। শুরু থেকেই বেশ চড়া মেজাজে ছিলেন তিনি। বুথের অদূরে নিজের বাড়ির সামনেই তখন ছিলেন ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। 

উত্তেজনা ছড়াতে সময় লাগেনি। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকের দিকে তেড়ে যেতে দেখা যায় তাঁকে। তারপরেই শুরু হয় বচসা। লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দিতে শোনা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের। পাল্টা লকেট ও তাঁর অনুগামীদের মুখে তখন চোর-চোর স্লোগান। একসময় লকেটকে ডাকাত বলেও চিৎকার করতে শোনা যায় অসীমা ও তাঁর লোকজনকে।

তেতে ওঠে পরিস্থিতি। ভোটার লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনও তখন হতভম্ভ হয়ে পড়েন। শুরু হয়ে যায় ছোটাছুটি। ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোনওমতে তাঁরা সরিয়ে দেন বিবদমান দু-পক্ষকে। রাজনৈতিক মহলের বক্তব্য ধনেখালির ভোট বরাবরই একটা ফ্যাক্টর। সেটা নিজের পক্ষে রাখতে পারলে এই আসন ধরে রাখা সহজ হবে লকেটের পক্ষে। আবার তৃণমূলের পক্ষেও আসন উদ্ধার করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে ধনেখালি। তাই সকাল থেকেই রীতিমতো হাই-ভোল্টেজ ধনেখালির শিবাইচণ্ডীপুর।


```