Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিহার ছেড়ে কংগ্রেসের কানহাইয়া এবার দিল্লিতে প্রার্থী, প্রতিপক্ষ বিজেপির মনোজ

কানহাইয়া কুমারের জন্ম ও বেড়ে ওঠা বিহারের বেগুসরাইতে। দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে হাতেখড়ি।

বিহার ছেড়ে কংগ্রেসের কানহাইয়া এবার দিল্লিতে প্রার্থী, প্রতিপক্ষ বিজেপির মনোজ

কানহাইয়া কুমার এবং মনোজ তিওয়ারি

শেষ আপডেট: 15 April 2024 11:35

দ্য ওয়াল ব্যুরো: বিহারের বেগুসরাই নয়, কংগ্রেস নেতা কানহাইয়া কুমার এবারের লোকসভা ভোটে দিল্লি থেকে লড়াই করবেন। রাজধানীর উত্তর পূর্ব আসনে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকমান্ড। ওই আসনে এবারও প্রার্থী বর্তমান সাংসদ মনোজ তিওয়ারি। ফলে রাজধানীর ওই আসনে এবার লড়াই হতে চলেছে বিহারের দুই হেভিওয়েট নেতার। বিহারের ভোজপুরের বাসিন্দা তথা ভোজপুরি সিনেমার নায়ক মনোজ দীর্ঘদিন দিল্লি বিজেপির সভাপতি ছিলেন। 

অন্যদিকে, কানহাইয়া কুমারের জন্ম ও বেড়ে ওঠা বিহারের বেগুসরাইতে। দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে হাতেখড়ি। ছিলেন সিপিআইয়ের ছাত্র সংগঠনের নেতা। রাহুল গান্ধীর ডাকে পরে যোগ দেন কংগ্রেসে। 

কানহাইয়া ২০১৯-এ বেগুসরাইতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর বিরুদ্ধে লড়াই করে হেরে যান। নির্বাচনের পর ধারাবাহিকভাবে আন্দোলনের মধ্যে ছিলেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সক্রিয়ভাবে অংশ নেন তিনি। 

দিল্লিতে এবার কংগ্রেসের সঙ্গে আপের ভাল বোঝাপড়া হয়েছে। সাতটি আাসনের তিনটিতে কংগ্রেস লড়াই করবে। উত্তর পূর্ব আসন এলাকায় বিহার সহ পূর্ব ভারতের মানুষের বাস ভাল সংখ্যায় আছে। ফলে কংগ্রেস ও বিজেপি প্রার্থীর মধ্যে জমজমাট লড়াই হবে বলে মনে করা হচ্ছে। সেই অঙ্ক মাথায় রেখেই প্রাক্তন ছাত্র নেতাকে দিল্লিতে প্রার্থী করার সিদ্ধান্ত নিল কংগ্রেস। জেএনইউ-তে ছাত্র আন্দোলনের সুবাদে কানহাইয়া যথেষ্ট পরিচিত মুখ। ভোজপুরি সিনেমার হিরো এবং বিজেপি নেতা হিসাবে পরিচিত মনোজও।


```