Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চিৎকার করে জুন বললেন, বুথে ঢুকতেই অভব্য আচরণ করেছেন বিজেপির বুথ সভাপতি

বিজেপির এক বুথ সভাপতির বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগে সরব হলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া।

চিৎকার করে জুন বললেন, বুথে ঢুকতেই অভব্য আচরণ করেছেন বিজেপির বুথ সভাপতি

শেষ আপডেট: 25 May 2024 12:03

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বিজেপির এক বুথ সভাপতির বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগে সরব হলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। মেদিনীপুরের তলকুয়ে একটি বুথের ভিতর রীতিমতো চিৎকার করতে শোনা যায় জুনকে। 

শনিবার সকালবেলাতেই ভোট কেমন হচ্ছে দেখতে বেড়িয়ে পড়েন জুন। বুথে বুথে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। কিন্তু তলকুয়ে একটি বুথে ঢুকতেই বিজেপির পোলিং এজেন্ট তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ করেন জুন। শুরু হয় বচসা। চিৎকার করতে শোনা যায় জুনকে। 

জুনের অভিযোগ, বুথে ঢুকতে তাঁকে বাধা দেয় বিজেপির পোলিং এজেন্ট। যেটা করা যায় না।  তিনি বলেন,"সব অশিক্ষিত। গামছা জড়িয়ে ভাবছে এটাও মাঠ।" বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবেন বলেও জানান তিনি। জুনের দাবি, প্রিসাইডিং অফিসারের সামনেই এই ঘটনা ঘটেছে। 

এর আগে সকালে একাধিক বুথ ঘোরার পর মেদিনীপুরের তৃণমূল প্রার্থী দাবি করেছিলেন, ভোট ভালই হচ্ছে। মেদিনীপুরে সুষ্ঠুভাবে অবাধে ভোট হবে।


```