Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফলের রস, পুর ভরা লিচু, মটকা কুলফি! নেহেরুর রেকর্ড ছোঁওয়া মোদীর প্রথম ডিনারে আর কী কী থাকছে

ডিনারের আয়োজক কে? কী কী মেনু রয়েছে?

ফলের রস, পুর ভরা লিচু, মটকা কুলফি! নেহেরুর রেকর্ড ছোঁওয়া মোদীর প্রথম ডিনারে আর কী কী থাকছে

প্রধানমন্ত্রী মোদী।

শেষ আপডেট: 9 June 2024 23:13

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধেয় রাষ্ট্রপতি ভবন যেন চাঁদের হাট। একটানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর রেকর্ড ছুঁলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। স্বভাবতই, মোদীর শপথ অনুষ্ঠানকে ঘিরে এবারে ছিল সাজ সাজ রব। দেশের তারকাদের পাশাপাশি হাজির ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরাও।

মোদীর পাশাপাশি এদিনই মন্ত্রিসভার ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৪১ জন প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির কাছ থেকে শপথবাক্য পাঠ করলেন। এদের মধ্যে রয়েছেন পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীও। ঘড়ির কাঁটায় রাত ৯ টা ৫৫ মিনিটে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হল শপথ অনুষ্ঠান। তার কিছু পরেই শুরু হল এনডিএ-র নেতৃত্বাধীন তৃতীয় মন্ত্রিসভার প্রথম ডিনার।

ডিনারের আয়োজক কে? কী কী মেনু রয়েছে? তা নিয়ে সবমহলে কৌতূহল ছিলই। সংবাদ সংস্থা এনআইএ সূত্রের খবর, স্পেশাল এই ডিনারের আয়োজন করেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। 

প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে এদিনের ডিনারের তালিকায় প্রথমেই রাখা হয়েছিল নানা রকম ফলের রস, পুর ভরা লিচু, মটকা কুলফি, আমের ক্রিম, তিন রকমের রায়তা। 

মেন কোর্সই বা কম যায় কীসে? দম বিরিয়ানি থেকে জোধপুরি সব্জি-ডাল, পাঁচ রকমের রুটি, পরোটা, বাজরার খিচুড়ি। এছা্ড়াও শেষ পাতে ছিল  আট রকমের মিষ্টি। এর মধ্যে রাজস্থানের চার রকমের বিখ্যাত ঘেওয়ার, এছাড়াও রসমালাই, ছানার মিষ্টি। 


```