Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ওটা হিন্দু ধর্মও নয়, বহিরাগতদের চাপিয়ে দেওয়া দস্যু দাঙ্গা ধর্ম: মুর্শিদাবাদে মমতা

বিজেপি ক্ষমতায় এলে এনআরসি, সিএএ-র পাশাপাশি অভিন্ন সিভিল আইনের মাধ্যমে মানুষের ধর্মীয় রীতিনীতিও কেড়ে নেবে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওটা হিন্দু ধর্মও নয়, বহিরাগতদের চাপিয়ে দেওয়া দস্যু দাঙ্গা ধর্ম: মুর্শিদাবাদে মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 April 2024 14:57

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ক্ষমতায় এলে এনআরসি, সিএএ-র পাশাপাশি অভিন্ন সিভিল আইনের মাধ্যমে মানুষের ধর্মীয় রীতিনীতিও কেড়ে নেবে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক বাজার ময়দানে জনসভা  থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মোদী কী গ্যারান্টি দিচ্ছে? অভিন্ন সিভিল কোর্ট করবে বিজেপি। ওটা চালু হলে আপনার আলাদা বলে কোনও ধর্মীয় রীতি থাকবে না। আর যেটাকে ওরা হিন্দু ধর্ম বলছে, সেটা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের হিন্দু ধর্ম নয়, বহিরাগতদের চাপিয়ে দেওয়া দস্যু দাঙ্গা ধর্ম।"

মমতার কথায়, এই যে হিন্দুদের বিয়ে হয় সন্ধেতে, মুসলিমদের দিনের বেলায় কিংবা আদিবাসীরা কি রকম দোলায় চেপে বিয়ে করতে যায়- এই সব রীতি ওরা তুলে দিতে চাইছে। 

এনআরসির প্রসঙ্গে টেনে মুখ্যমন্ত্রী এদিনও হুঁশিয়ারির সুরে বলেন, "দরকার হলে না খেয়ে থাকব, তবে বাংলায় এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বলছি। আমার জীবন থাকতে এনআরসি করতে দেব না।’’

মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের ইদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পরিযায়ী শ্রমিকেরা যাঁরা রমজানে বাড়ি এসেছেন, ভোট না দিয়ে নড়বেন না এক পা-ও। ভোট না দিলে আধার কার্ড থেকে আপনার নাম বাদ দিয়ে দেবে। সিএএ, এনআরসি-তে নাম ঢুকিয়ে দেবে। এভাবেই ওরা অসমে ১৯ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল।"

এবারের ভোটকে স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই বলে দাবি করে তৃণমূল নেত্রী বলেন, "মোদী যদি আবার ক্ষমতায় আসে দেশে গণতন্ত্র, স্বাধীনতা বলে কিছু থাকবে না। তাই দেশকে বাঁচাতে মোদীকে, বিজেপিকে হাটাতে হবে"।


```