Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অর্জুন প্রার্থী হলে ব্যারাকপুরে বিজেপি করার লোক থাকবে না: পার্থ

২০১৯ সালে লোকসভা ভোটের মুখে একাধিক হিংসার ঘটনার সাক্ষী থেকেছিল ব্যারাকপুর।

অর্জুন প্রার্থী হলে ব্যারাকপুরে বিজেপি করার লোক থাকবে না: পার্থ

শেষ আপডেট: 17 March 2024 15:38

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে ফিরেই শনিবার প্রাক্তন সতীর্থ পার্থ ভৌমিককে আ্রক্রমণ করেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গে পার্থকে একই বন্ধনীতে রেখে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ দাবি করেছিলেন, "অপেক্ষা করুন। দুয়ারে ইডি! সন্দেশখালি টু নৈহাটি ট্রেন চালু হচ্ছে।"

রবিবার প্রচারে বেরিয়ে যার জবাবে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বললেন, "অর্জুন সিংকে বিজেপি যদি আবার প্রার্থী করে তাহলে ব্যারাকপুরে বিজেপি করার মতো লোক থাকবে না!"

২০১৯ সালে লোকসভা ভোটের মুখে একাধিক হিংসার ঘটনার সাক্ষী থেকেছিল ব্যারাকপুর। ওই প্রসঙ্গ টেনে পার্থ বলেন, "ব্যারাকপুরের মানুষ ২০১৯ সাল আর ফেরাতে চান না। তাই অর্জুন প্রার্থী হলে এলাকায় বিজেপি করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না।"

 এদিন দোগাছিয়া গান্ধী মোড়ে এক পথ সভায় পার্থ ভৌমিকের হাত ধরে বিজেপির ৪০ জন সক্রিয় কর্মী দলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বর। পার্থর কথায়, "অর্জুন বিজেপিতে ফিরে ভালই হয়েছে। বিজেপির সক্রিয় কর্মীরা কেউ আর বিজেপিতে থাকতে চাইছেন না। ভোটের আগেই সবাই তৃণমূলে চলে আসবেন।"

২০১৯ সালের লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। বিজেপির টিকিটে লোকসভা ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে ফেরেন তিনি। এবারেও টিকিট না পেয়ে শুক্রবার ফের বিজেপিতে ফিরেছেন অর্জুন। 

বিজেপি দু'দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলেও তাতে নাম নেই ব্যারাকপুরের। দুু'একদিনের মধ্যেই বিজেপি পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে খবর। অর্জুন ঘনিষ্ঠদের দাবি, ব্যারাকপুর থেকে তিনিই প্রার্থী হবেন। 


```