Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইউসুফের হয়ে প্রচারে হুমায়ুন! বললেন, ভরতপুর থেকে সর্বোচ্চ লিড দেব, কোন পথে ঘুচল অভিমান

বহরমপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসাবে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে কোনও ভাবেই তিনি মেনে নেবেন না বলে আগেই জানিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

ইউসুফের হয়ে প্রচারে হুমায়ুন! বললেন, ভরতপুর থেকে সর্বোচ্চ লিড দেব, কোন পথে ঘুচল অভিমান

Yusuf Pathan

শেষ আপডেট: 21 March 2024 16:41


ঐশী মুখোপাধ্যায় , বহরমপুর


বহরমপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসাবে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে কোনও ভাবেই তিনি মেনে নেবেন না বলে আগেই জানিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। প্রয়োজনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটে লড়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। গত শনিবার ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকের পরও নিজের পুরনো অবস্থানে অনড় ছিলেন হুমায়ুন।

বৃহস্পতিবার ইউসুফ অবশ্য বহরমপুরে পৌঁছনোর পর অন্য ছবি সামনে এল। বহরমপুরের টেক্সটাইল মোড়ে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানোর সঙ্গে তাঁর প্রচারে সঙ্গী হলেন হুমায়ুন। মঞ্চে উঠে ইউসুফকে 'আমার প্রার্থী, আমাদের প্রার্থী' বলার পাশাপাশি তাঁর নিজের বিধানসভা কেন্দ্র ভরতপুর থেকে পাঠানকে সর্বোচ্চ লিড দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন।

কোন পথে অভিমান ঘুচল বিদ্রোহী বিধায়কের? দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন বলেন, "এটা একটা বৃহত্তর লড়াই। অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। কাকে কোথায় প্রার্থী করা হবে, এ ব্যাপারে নেতৃত্বই শেষ কথা বলবেন। তাই দলের সিদ্ধান্তকে আমি মাথা পেতে গ্রহণ করেছি।"

হুমায়ুনের বিদ্রোহী মনোভাব অবশ্য এই প্রথম নয়। গত বিধানসভা ভোটের সময়ও প্রকাশ্যে একাধিকবার তাঁর বিরুদ্ধে দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছিল। এমনকী গত পঞ্চায়েত ভোটের সময় দল বিরোধী মন্তব্যের জেরে হুমায়ুনকে শোকজ করেছিল দল। সেই সময় আলাদা দল গড়ারও হুঁশিয়ারিব দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন।

এবারে বিদ্রোহী হুমায়ুনকে ঠেকাতে গত শনিবার তাঁর সঙ্গে বৈঠকে বসেছিলেন ফিরহাদ হাকিম। বৈঠক শেষে হুমায়ুন অবশ্য নিজের পুরনো অবস্থানেই অনড় ছিলেন। সূত্রের খবর, এরপরই দলের শীর্ষমহল থেকে কড়া বার্তা যায় ভরতপুরের বিধায়কের কাছে। তারই জেরে রাতারাতি তাঁর এই ইউটার্ন বলে মত রাজনৈতিক মহলের।


```