Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

আমি শ্রীকৃষ্ণের ব্রজগোপী, ভোটের বাজারে স্বপ্ন ফেরি ড্রিমগার্ল হেমা মালিনীর

মথুরার দুবারের সাংসদ, বিজেপি প্রার্থী চান পর্যটনে উন্নয়ন

আমি শ্রীকৃষ্ণের ব্রজগোপী, ভোটের বাজারে স্বপ্ন ফেরি ড্রিমগার্ল হেমা মালিনীর

মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী। ফাইল ছবি

শেষ আপডেট: 18 April 2024 14:08

দ্য ওয়াল ব্যুরো: নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের গোপী বলে পরিচয় দিলেন প্রবীণ অভিনেত্রী তথা কৃষ্ণজন্মভূমি মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী। মথুরার সাংসদ হেমা এই নিয়ে তৃতীয়বার প্রার্থী হয়েছেন। হেমার দাবি, আমি নামযশ কামানোর জন্য রাজনীতিতে আসিনি। অন্য কিছু আমদানির জন্য পতাকা হাতে ধরিনি। আমি কৃষ্ণের গোপী। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসী মাত্রেই ভালোবাসেন, স্নেহ করেন। সে কারণে ব্রজবাসীদের জন্য কিছু করতে পারলেই তাঁর উপর কৃষ্ণের অপার করুণা ও আশীর্বাদ ঝরে পড়বে জানান অভিনেত্রী।

হেমার আরও দাবি, আমি গত ১০ বছর ধরে ব্রজবাসীদের সেবা করে আসছি। তৃতীয়বারের জন্য ব্রজবাসীদের সেবা করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে ধন্যবাদ জানান শোলের বাসন্তী।

তিনি বলেন, ব্রজ চুরাশি ক্রোস পরিক্রমা প্রকল্প খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে। ওই কাজ সম্পূর্ণ করাই হবে আমার প্রধান কাজ। মথুরাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে চাই। ব্রজ চুরাশি ক্রোস পরিক্রমার জন্য কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করায় তাঁকেও ধন্যবাদ জানান ধর্মেন্দ্র-ঘরণী। এই প্রকল্পে আরও ৬ হাজার কোটি টাকা লাগবে।

সাদা-কালো থেকে রঙিন এবং ডিজিটাল সিনেমা, এই যুগে অভিনয় করা ড্রিমগার্লের দাবি, রাস্তাঘাটের উন্নতি হলে পর্যটন ব্যবস্থার উন্নতি হবে। ফলে কর্মসংস্থান বাড়বে। যমুনা নদীর সংস্কারের গুরুত্বের কথাও জোর দিয়ে বলেন হেমা। তিনি বলেন, গঙ্গা নদী অ্যাকশন প্ল্যানে অনেক কাজ হলেও যমুনা আগের মতোই উপেক্ষিত থেকে গিয়েছে।


```