
Exit poll 2024: গোটা দেশের বুথ ফেরত সমীক্ষার জন্য এই প্রতিবেদনে চোখ রাখুন । ছবিঃ রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী ।
শেষ আপডেট: 1 June 2024 23:24
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধে ৬টায় শেষ দফার ভোট গ্রহণ সমাপ্ত হতেই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে সর্বভারতীয় স্তরে বিরোধী জোট ইন্ডিয়ার তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। শুধু তা নয়, মোটামুটি ভাবে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার দাবি, অনায়াসে তৃতীয় বারের জন্য সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তথা এনডিএ।
তবে হ্যাঁ, তাঁর চারশ পারের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে সমীক্ষার মত। তা ছাড়া কংগ্রেস মুক্ত ভারত গড়াও অন্তত এ যাত্রায় সম্ভব হচ্ছে না জানিয়েছে বেশিরভাগ সমীক্ষা। বরং কমবেশি সকলের মত যে কংগ্রেসের আসন সংখ্যা এই ভোটে বাড়তে পারে।
শুরুতেই জানিয়ে রাখা ভাল, সব বুথ ফেরত সমীক্ষা সঠিক অনুমান করতে পারে তা নয়। বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটা আভাস অবশ্যই পাওয়া যায়। তা থেকে ভোট শতাংশের ট্রেন্ড মোটামুটি ভাবে আন্দাজ করা সম্ভব। তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল। সেখানেই অনেক সময়ে ত্রুটি থেকে যায়।
এখন দেখে নেওয়া যাক, কোন সমীক্ষা কাকে কত আসন দিচ্ছে।
| সমীক্ষক সংস্থা | এনডিএ | ইন্ডিয়া | অন্যান্য |
| অ্যাক্সিস মাই ইন্ডিয়া-ইন্ডিয়া টুডে | ৩৬১-৪০১ | ১৩৩-১৬৬ | ০৮-২০ |
| চাণক্য | ৪০০ | ১০৭ | ৩৬ |
| সি ভোটার | ৩৫৩-৩৮৩ | ১৫২-১৮২ | ৪-১২ |
| টিভি নাইন | ৩৪৬ | ১৬২ | ৩৫ |
| রিপাবলিক বাংলা | ৩৫৯ | ১৫৪ | ৩০ |
| ম্যাট্রিজ | ৩৫৩-৩৬৮ | ১১৮-১৩৩ | ৪৩-৪৮ |
| জান কি বাত | ৩৬২-৩৯২ | ১৪১-১৬১ | ১০-২০ |
আরো পড়ুন > Exit poll 2024 West Bengal: পশ্চিমবঙ্গের ৪২টি আসনে কোথায় কে এগিয়ে? এক্সিট পোল কী বলছে?