
Exit Poll 2024 West Bengal: পশ্চিমবঙ্গের ৪২টি আসনে কোথায় কে এগিয়ে? এক্সিট পোল কী বলছে?
শেষ আপডেট: 1 June 2024 21:36
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধে ৬টায় শেষ দফার ভোট গ্রহণ সমাপ্ত হতেই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে বাংলায় শাসক ও বিরোধীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। কোনও কোনও সমীক্ষক সংস্থা বাম-কংগ্রেস জোটকেও একাধিক আসনে জয়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
পশ্চিমবঙ্গের ৪২টি আসনে কোথায় কে এগিয়ে? এক্সিট পোল কী বলছে?
এখন দেখে নেওয়া যাক, কোন সমীক্ষা কাকে কত আসন দিচ্ছে।
| সমীক্ষক সংস্থা | বিজেপি | তৃণমূল | সিপিএম-কংগ্রেস |
| অ্যাক্সিস মাই ইন্ডিয়া- ইন্ডিয়া টুডে | ২৬-৩১ | ১১-১৪ | ০-২ (সিপিএম) |
| চাণক্য | ২৪(+/-৫) | ১৭(+/-৫) | ১ (কংগ্রেস) |
| সি ভোটার | ২৩-২৭ | ১৩-১৭ | ১-৩ |
| টিভি নাইন | ১৭ | ২৪ | ১ (কংগ্রেস) |
| জান কি বাত | ২১-২৬ | ১৬-১৮ | ৩ (কংগ্রেস-২, সিপিএম-১) |
| রিপাবলিক বাংলা | ২২ | ২০ | ০ |
তবে জানিয়ে রাখা ভাল, সব বুথ ফেরত সমীক্ষা সঠিক অনুমান করতে পারে তা নয়। বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটা আভাস অবশ্যই পাওয়া যায়। তা থেকে ভোট শতাংশের ট্রেন্ড মোটামুটি ভাবে আন্দাজ করা সম্ভব। তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল। সেখানেই অনেক সময়ে ত্রুটি থেকে যায়।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল ২২, বিজেপি ১৮ এবং কংগ্রেস ২টি আসনে জয়ী হয়েছিল। সেবারে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৪৩.৭ শতাংশ। বিজেপি পেয়েছিল ৪০.৬ শতাংশ ভোট। ওই ভোটে বিজেপির শতকরা প্রায় ১৬ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছিল। অন্যদিকে ১৬.৭২ শতাংশ ভোট কমেছিল বামেদের। বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৭.৫ শতাংশ। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৫.৭ শতাংশ।