Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উল্টো চিত্র, জি নিউজের এআই এক্সিট পোল বলছে, দিল্লি ‘ইন্ডিয়া’র, বিজেপি অনেক দূরে

দেশের জনপ্রিয় টিভি চ্যানেল জি-নিউজের এক্সিট পোল বলছে, রাজধানীতে এবার ‘ইন্ডিয়া’ অর্থাৎ বিরোধী ইন্ডি জোটের জয়জয়কার হবে।

উল্টো চিত্র, জি নিউজের এআই এক্সিট পোল বলছে, দিল্লি ‘ইন্ডিয়া’র, বিজেপি অনেক দূরে

উল্টো চিত্র জি নিউজের এআই এক্সিট পোলে

শেষ আপডেট: 3 June 2024 12:43

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলেছিল, বরাবরের মতো এবারও দিল্লিতে গেরুয়া ঝড় অব্যাহত ছিল। তারই প্রতিফলন ঘটেছে ইভিএমে।

তবে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল জি-নিউজের এক্সিট পোল বলছে, রাজধানীতে এবার ‘ইন্ডিয়া’ অর্থাৎ বিরোধী ইন্ডি জোটের জয়জয়কার হবে। রাজধানীর সাতটি লোকসভা আসনের মধ্যে তারা সর্বাধিক পাঁচটি আসন পেতে পারে। বিজেপি পাবে বাকি দুটি। 

জি গোষ্ঠী আরও জানিয়েছে, তারা এই সমীক্ষার জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করেছিল। এক্সিট পোলের প্রচলিত উপায় অবলম্বন করেনি। তারাই প্রথম এআই ব্যবহার করে বুথ ফেরত সমীক্ষার ফল পর্যালোচনা করেছে। 

দিল্লিতে ২০১২ সাল থেকে আম আদমি পার্টির সরকার ক্ষমতায় থাকলেও লোকসভার লড়াইয়ে পদ্ম শিবিরকে ধাক্কা দিতে পারেনি। গতবারও রাজধানীর সাতটি লোকসভার সব ক’টি বিজেপি জিতে নিয়েছিল। আপের দিল্লির সাংসদ আছে শুধু রাজ্যসভায়। পাঞ্জাবে তাদের একজন সদস্য লোকসভায় ছিলেন। তিনিও এবার ভোটের আগে বিজেপিতে যোগ দেন। 

জি-র সমীক্ষা অনুযায়ী দিল্লিতে এবার প্রথম আপ খাতা খুলতে চলেছে। অনেকদিন পর রাজধানী থেকে লোকসভায় প্রতিনিধি পাঠাতে পারে কংগ্রেসও। দুই দল এবার বোঝাপড়া করে লড়াই করেছে। লোকসভার সাতটি আসনের চারটি আপ এবং তিনটিতে কংগ্রেস লড়াই করেছে। সাত কেন্দ্রেই যৌথ প্রচার করেছে দুই দল। প্রচারে সময় দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী।


```