Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাণক্য বলছে চারশো পার, ঐতিহাসিক ফলাফলের অপেক্ষায় দেশ

চাণক্য বলছে চারশো পার, ঐতিহাসিক ফলাফলের অপেক্ষায় দেশ

চাণক্য ও নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 2 June 2024 01:03

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশের লোকসভা ভোটে বিজেপির স্লোগান ছিল, ইস বার চারশো পার। শনিবার সপ্তম দফার ভোট শেষ হতেই সন্ধে ৬টার পর থেকে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে সর্বভারতীয় স্তরে বিরোধী জোট ইন্ডিয়ার তুলনায় এনডিএ অনেকটাই এগিয়ে রয়েছে বললে কম বলা হবে, তামাম সমীক্ষার দাবি, এবারও বিজেপি এবং এনডিএ জোট ড্যাং ড্যাং করে ৩০০ আসন পার করবে।

একমাত্র ভোট সমীক্ষক সংস্থা টুডেজ চাণক্যর দাবি, এনডিএ চারশো পার করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এর মধ্যে বিজেপি পেতে পারে ৩৩৫টি আসন।

চাণক্যর মতে, এনডিএ জোট ১৫টি কমবেশি ৪০০ আসন পাবে। তার অর্থ এনডিএ ৪১৫ পর্যন্ত যেতে পারে। আবার কমে ৩৮৫-ও হতে পারে। তাদের মতে, কংগ্রেস পেতে পারে কমবেশি ৫০টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে সাকুল্যে ১০৭টি আসন।  অন্যান্যরা পেতে পারে ৩৬টি আসন। 

অন্যান্য বুথ ফেরত সমীক্ষাও মোট আসনের নিরিখে এগিয়ে রেখেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তথা এনডিএ জোটকে। দেশের বুথ ফেরৎ সমীক্ষার বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

Exit poll 2024:গোটা দেশের বুথ ফেরত সমীক্ষার জন্য এই প্রতিবেদনে চোখ রাখুন

বাংলার বুথ ফেরৎ সমীক্ষার বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

Exit Poll 2024 West Bengal: পশ্চিমবঙ্গের ৪২টি আসনে কোথায় কে এগিয়ে? এক্সিট পোল কী বলছে?

তবে একথাও ঠিক, সব বুথ ফেরত সমীক্ষা সঠিক অনুমান করতে পারে তা নয়। বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটা আভাস অবশ্যই পাওয়া যায়। তা থেকে ভোট শতাংশের ট্রেন্ড মোটামুটি ভাবে আন্দাজ করা সম্ভব। তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল। সেখানেই অনেক সময়ে ত্রুটি থেকে যায়।


```