Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

উদয়ন-নিশীথকে ঘিরে উত্তেজনা কোচবিহারে! প্রচারে গিয়ে ফের সংঘাতের পরিস্থিতি

মঙ্গলবারের পর বৃহস্পতিবার। প্রচারে গিয়ে ফের সন্মুখ সমরে উদয়ন গুহ বনাম নিশীথ প্রামণিক। নিরাপত্তারক্ষীরা অবশ্য সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠায় বড় ধরনের অশান্তির কোনও ঘটনা ঘটেনি।

 উদয়ন-নিশীথকে ঘিরে উত্তেজনা কোচবিহারে! প্রচারে গিয়ে ফের সংঘাতের পরিস্থিতি

শেষ আপডেট: 21 March 2024 18:34

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের পর বৃহস্পতিবার। প্রচারে গিয়ে ফের সন্মুখ সমরে উদয়ন গুহ বনাম নিশীথ প্রামণিক। নিরাপত্তারক্ষীরা অবশ্য সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠায় বড় ধরনের অশান্তির কোনও ঘটনা ঘটেনি। তবে ঘটনাটিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে। 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার কোচবিহারের ভেটাগুড়িতে প্রচারে গিয়েছিলেন কোচবিহার লোকসভা আসনের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। অভিযোগ, আগে থেকেই ওই এলাকার একটি রাস্তা ঘিরে প্রচা্র করছিলেন অমিত শাহের ডেপুটি তথা কোচবিহারের বিদায়ী সাংসদ এবং এবারের বিজেপি প্রার্থী নিশীথ। 

সূত্রের দাবি, রাস্তা ঘিরে কেন প্রচার, এই অভিযোগে সেদিকে এগিয়ে যেতে চান উদয়ন। তাঁর সঙ্গে থাকা রক্ষীরা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা অন্যপথ দিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিয়ে যেতে চাইলে তিনি বেঁকে বসেন। রক্ষীদের সঙ্গে উদয়নের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিও-র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। 

ভিডিওয় রক্ষীদের উদ্দেশে উদয়নকে বলতে শোনা যায়, "ওরা এসে যখন যা খুশী করবে সেটা মেনি নিতে হবে কেন? ওরা তাড়া করবে আর আমি পালিয়ে যাব? এটাই কী আমার কাজ?  আর নিরাপত্তা দেওয়ার নামে আপনি আমাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন কেন?"

এর আগে গত মঙ্গলবার দিনহাটার চৌপতি এলাকায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার জেরে এলাকায় রণক্ষেত্রর পরিস্থিতি তৈরি হয়। সামাল দিতে গিয়ে মাথা ফেটেছিল কোচবিহারে ডিএসপির। ওই ঘটনার রেশ এখনও অব্যাহত। তারই মধ্যে এদিন প্রচারে বেরিয়ে ফের মুখোমুখি রাজ্য বনাম কেন্দ্রের মন্ত্রী।


```