Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ভোট গণনার পর বাংলায় আরও ১৫ দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী, সিদ্ধান্ত কমিশনের

বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সময়সীমা আরও বাড়ানো হল।

ভোট গণনার পর বাংলায় আরও ১৫ দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী, সিদ্ধান্ত কমিশনের

ভোটের ফল প্রকাশের পর আরও ১৫ দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী

শেষ আপডেট: 2 June 2024 23:44

দ্য ওয়াল ব্যুরো: শনিবার চব্বিশের লোকসভা ভোটযুদ্ধ শেষ হয়েছে । ভোটের ফল প্রকাশের আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। আগেই গগনা শেষ হওয়ার পরও বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এবার সেই সময়সীমা আরও বাড়ানো হল। 

সাত দফা ভোট চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। আর সেই কারণে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। এনিয়ে রবিবার বৈঠকে বসেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। এরপর কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। অর্থাৎ ফল প্রকাশের পর বাংলায় আরও ১৫ দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী।

লোকসভা ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই বাংলায় বাহিনী মোতায়েন শুরু হয়ে গেছিল। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। মোট ৭ দফা নির্বাচনে প্রায় সাড়ে ন’শো কোম্পানি জওয়ান মোতায়েন রয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তি ও গোলমালের ঘটনা ছাড়া বাংলায় লোকসভা ভোট মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে।

এর আগে গত ৩১ মে বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছিল, ফল প্রকাশের পর রাজ্যে ৪০০ কোম্পানি বাহিনীকে আগামী ৬ জুন পর্যন্ত রেখে দেওয়া হবে। কিন্তু কমিশন সূত্রের খবর, শনিবার শেষ দফার ভোটে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। এরপর তার পরদিনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গণনার পর অন্তত দু' সপ্তাহ অর্থাৎ ১৯ জুন পর্যন্ত এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।


```