Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাংলায় প্রথম পুনর্নির্বাচনের ঘোষণা, সোমবার কোন কোন বুথে ফের ভোট? জানাল কমিশন

মঙ্গলবার ৩ জুন ডায়মন্ডহারবার ও মথুরাপুর লোকসভার দুটি বুথে পুনরায় ভোট নেওয়া হবে।

বাংলায় প্রথম পুনর্নির্বাচনের ঘোষণা, সোমবার কোন কোন বুথে ফের ভোট? জানাল কমিশন

শেষ আপডেট: 2 June 2024 20:02

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় প্রথম পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার ৩ জুন বারাসত ও মথুরাপুর লোকসভার দুটি বুথে পুনরায় ভোট নেওয়া হবে।

বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু’টি বুথে রিপোলের কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। দেগঙ্গা ও কাকদ্বীপে ওই দু’টি বুথ রয়েছে। বারাসতের দেগঙ্গায় ৬১ কদম্বগাছিতে ভোট নেওয়া হবে সোমবার। অন্যদিকে, আগামীকাল মথুরাপুরে কাকদ্বীপে ২৬ নম্বর বুথে শ্রীচৈতন্য বিদ্যাপীঠে হবে ভোটগ্রহণ। সোমবার সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই দুই বুথে চলবে ভোটদান পর্ব।

শনিবার ছিল সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন। ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে ১২ টি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানায় বিজেপি। বেলা দেড়টা থেকে সাড়ে ৪টের মধ্যে বুথ 'ক্যাপচার' হয়েছে, গেরুয়া শিবিরের তরফে এমনই অভিযোগ করা হয়। কমিশনের কাছে এই মর্মে চিঠি দেয় বিজেপি। বিজেপির তালিকায় ছিল সন্দেশখালি, ডায়মন্ড হারবারের মতো একাধিক লোকসভা কেন্দ্র। এরপরই কমিশন সিদ্ধান্ত নেয়, দেগঙ্গা ও কাকদ্বীপের দু’টি বুথে ফের ভোট হওয়া প্রয়োজন। সাত দফার ভোটে প্রথমবার রিপোলের কথা জানাল নির্বাচন কমিশন।

সপ্তম দফার ভোটগ্রহণ শেষের পরেই ডায়মন্ড হারবার কেন্দ্রের ৩০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় রাজ্য বিজেপির কার্যালয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই তিনি ওই দাবি করেন। যদিও ডায়মন্ড হারবার নিয়ে রবিবার পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি কমিশন। 


```