Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Dum Dum Lok Sabha Result 2024 সত্তরোর্ধ্ব সৌগত রায়ের 'এনার্জি'তেই ভরসা রাখল দমদম

দমদম কি এবারও সৌগত রায়ের? নাকি সুজন ভট্টাচার্যের হাত ধরে এখান থেকেই সংসদে খাতা খুলবে বিধানসভায় শূন্য বাংলার সিপিএম? ভোট কাটাকাটির অঙ্কে ফার্স্ট বয় হয়ে যাবেন না তো বিজেপির শীলভদ্র দত্ত?

Dum Dum Lok Sabha Result 2024 সত্তরোর্ধ্ব সৌগত রায়ের 'এনার্জি'তেই ভরসা রাখল দমদম

সৌগত, সুজন, শীলভদ্র।

শেষ আপডেট: 4 June 2024 20:29

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি প্রচারে গিয়ে সত্তরোর্দ্ধ সৌগত রায়ের এনার্জির প্রশংসা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রবি ঠাকুর বেঁচে থাকলে সৌগতদাকে দেখলে ক্লান্তি আমায় ক্ষমা করো গানটা লিখতেন না!

চতুর্থবারের জন্য সেই সৌগত রায়ের এনার্জিতেই আস্থা রাখলেন দমদমবাসী।

কমিশনের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সৌগতর প্রাপ্ত ভোট ৪ লক্ষ ৭৬ হাজার ৩৬১। দিনভর হাড্ডাহাড্ডি লড়াই দিলেও দিনের শেষে সৌগতর চেয়ে ৬৪ হাজার ৯৮৮ কম ভোটে থামতে হয়েছে বিজেপির শীলভদ্র দত্তকে। সেদিক থেকে এবারেও দমদমে তৃতীয় স্থানে থাকতে হল সিপিএমকে। বামপ্রার্থী সুজন চক্রবর্তীর প্রাপ্ত ভোট ২ লক্ষ ১২ হাজার ৩১০।

শীলভদ্র অতীতে ব্যারাকপুরে তৃণমূলের বিধায়ক ছিলেন। এবারে ভোটে দমদমে তৃণমূলের সঙ্গে প্রাক্তন তৃণমূলীকে লড়িয়ে কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল নিয়েছিল গেরুয়া শিবির। অন্যদিকে প্রচারে জোর দিয়েছিল সিপিএমও। এদিকে টানা তিনবারের সাংসদ হওয়ার জেরে সৌগতর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াও ছিল। 

ফলে দমদমের লড়াই নিয়ে কৌতূহল ছিল সব মহলে। এমনকী দিনের শুরু থেকে কখনও শীলভদ্র কখনও বা সুজন এগিয়ে গিয়েছেন। তবে দিনের শেষ মুখের হাসির চওড়া হল সৌগত রায়ের। শুধু তাই নয়, গতবারের চেয়ে এবারে নিজের জয়ের ব্যবধানও ভাঙলেন তিনি। গত ভোটে তার জয়ের ব্যবধান ছিল ৫৩ হাজার। এবারে জয়ী হলেন ৬৪ হাজার ৯৮৮ ভোটে। 


```