Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিজেপির প্রথম তালিকায় নামই নেই দিলীপের! রাজ্য রাজনীতিতে অপার কৌতূহল

শনিবার সন্ধেয় বিজেপি লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে মোট ১৯৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তাতে পশ্চিমবঙ্গের ২০ জন প্রার্থীর নাম রয়েছে। সেই তালিকায় দলের এরাজ্যের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের প্রায় সকলেরই নাম রয়েছে। অথচ প্রকাশিত প্রথম তালিকায় বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নাম নেই।

বিজেপির প্রথম তালিকায় নামই নেই দিলীপের! রাজ্য রাজনীতিতে অপার কৌতূহল

শেষ আপডেট: 2 March 2024 23:08

দ্য ওয়াল ব্যুরো:  শনিবার সন্ধেয় বিজেপি লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে মোট ১৯৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তাতে পশ্চিমবঙ্গের ২০ জন প্রার্থীর নাম রয়েছে। সেই তালিকায় দলের এরাজ্যের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের প্রায় সকলেরই নাম রয়েছে। অথচ প্রকাশিত প্রথম তালিকায় বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নাম নেই। যা নিয়ে অপার কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

এই ২০ কেন্দ্রের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে পুরনো সাংসদদের ওপরেই ভরসা রেখেছে দল। মালদহ উত্তরে খগেন মুর্মু, রানাঘাটে জগন্নাথ সরকার, বনগাঁয় শান্তনু ঠাকুর, হুগলিতে  লকেট চট্টোপাধ্যায়, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাত, বাঁকুড়ায় ড. সুভাষ সরকার ও বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ-কেই প্রার্থী করেছে বিজেপি।

কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম নেই প্রকাশিত প্রথম তালিকায়। এই কৌতূহল আরও বেড়েছে, কারণ শুক্রবার আসানসোলে বা শনিবার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দিলীপ ঘোষকে দেখা যায়নি। সন্দেশখালির আন্দোলনেও দলের তরফে তাঁকে রাখা হয়নি। ফলে পুরো বিষয়টিকে ঘিরে একইসঙ্গে কৌতূহল এবং সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে।

আরামবাগে মোদীর সভায় না যাওয়া নিয়ে শুক্রবার দ্য ওয়ালকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন দিলীপ। অকপটে দিলীপ জানিয়েছিলেন, "আমাকে ডাকেনি তাই যাইনি. না ডাকলে আমি যাই না। ঠেলেঠুলে জোর করে ছবি তোলা, মুখ দেখানো এসব আমার স্বভাবে নেই।"

 একই সঙ্গে দিলীপ এও বলেছিলেন, "অনেকে মঞ্চে ওঠার জন্য হুড়োহুড়ি করে, তাঁরা মনে করে এটাই পার্টির জন্য কাজ। আমি মনে করি এগুলো পার্টির জন্য কাজ নয়, সারাদিন তাই মানুষের সঙ্গে ছিলাম, সাংসদ হিসাবে কিছু প্রকল্পের উদ্বোধনও করেছি।"

দিলীপের কথাতে অভিমানের সুর ছিল স্পষ্ট। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, সেকারণেই ইদানিং তিনি নিজের এলাকায় বেশি সময় দিচ্ছেন।

তবে একথাও ঠিক দিলীপ একা নন, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জলপাইগুড়ির বর্তমান সাংসদ জয়ন্ত কুমার রায় কিংবা ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমের নামও ঘোষণা করেনি দল।

তবে প্রকাশিত প্রার্থী তালিকায় রাজ্যের তিনজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, সুভাষ সরকারের নাম থাকলেও আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আলিপুর দুয়ারের সাংসদ জন বার্লার নাম নেই। জনের বিরুদ্ধে দলের স্থানীয়স্তরে বিস্তর ক্ষোভ রয়েছে। সেখানে জনের পরিবর্তে দল এবারে প্রার্থী করেছে দলের জেলা সভাপতি তথা বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে।

প্রকাশিত তালিকায় দিলীপের নাম না থাকায় তাই বিষয়টি নিয়ে অপার কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

দিলীপ ঘনিষ্ঠ এক নেতার কথায়, "দিলীপ ঘোষের নেতৃত্বেই ২০১৮ সালে এরাজ্যে বিজেপি ৩ থেকে ১৮টি লোকসভা আসনে জিতেছিল। তারপরই বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলা দখলের স্বপ্ন দেখতে শুরু করেন। সেই মানুষটার নাম বাংলার প্রকাশিত প্রথম তালিকায় না থাকলে কৌতূহল তৈরি হওয়াটাই স্বাভাবিক।"


```