
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 11 June 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের যে'কটি লোকসভা কেন্দ্রের দিকে মঙ্গলবার সকাল থেকেই মানুষের প্রখর নজর ছিল, তার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার(Diamond Harbour lok sabha result 2024)।
গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে প্রায় ৩ লাখ ২১ ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সন্দেশখালির সভা থেকে অভিষেক জানিয়েছিলেন, এবারে তাঁর জয়ের ব্যবধান ৪ লাখ ছাড়িয়ে যাবে।
সেদিক থেকে দেখতে গেলে এবারে নিজের জয়ের রেকর্ডই ভেঙে দিলেন অভিষেক। বাংলা তো বটেই সারা দেশের নিরিখে জয়ের ব্যবধানের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক। অভিষেকের প্রাপ্ত ভোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অভিজিৎ দাস ওরফে ববি পেয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। অভিষেকের জয়ের ব্য়বধান ৭ লক্ষ ১০ হাজার ৯৩০।
গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে প্রায় ৩ লাখ ২১ ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ ব্য়বধানে জয়ী হয়েছেন অভিষেক। এদিন সাংবাদিক বৈঠকে ওই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, "মানুষের ভোটে দেশে সবচেয়ে বেশি ব্য়বধানে জয়ী হয়েছে অভিষেক।"
প্রসঙ্গত, এই নিয়ে টানা তিনবার ডায়মন্ড হারবারের সাংসদ নির্বাচিত হলেন তিনি। ভোটে জেতার পর থেকেই নিজের সাংসদ এলাকার মানুষদের সুবিধার্থে একাধিক প্রকল্প নিয়েছেন অভিষেক। যা রাজ্য রাজনীতিতে ডায়মন্ড হারবার মডেল হিসেবে পরিচিত। সেই সূত্রেই বিপুল ব্যবধানে জয় কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।