Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মোদী-বিজেপির কুৎসার জবাব ওয়ানাড়, রায়বরেলির গড়ের মাঠে, রাহুলের মাথায় কি দ্বিমুকুট?

রাহুল গান্ধীকে বিজেপির তাবড় নেতারা উসকানি দিচ্ছিলেন আমেঠি ও রায়বরেলিতে প্রার্থী হওয়া নিয়ে।

মোদী-বিজেপির কুৎসার জবাব ওয়ানাড়, রায়বরেলির গড়ের মাঠে, রাহুলের মাথায় কি দ্বিমুকুট?

রাহুল গান্ধী।

শেষ আপডেট: 11 June 2024 16:15

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তামাম বিজেপির একতরফা ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক সব ধরনের কুৎসার মুখে দাঁড়িয়েও রায়বরেলি এবং ওয়ানাড়ে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গড়ের মাঠে যাকে দ্বিমুকুট জয় বলা হতো, প্রায় সেরকমই এক ভোটফলের জয় হাসিল করার পথে রাহুল। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে এখনই জনমতের রায় বলা যায় না।

কেরলের ওয়ানাড়ে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা না হওয়া সত্ত্বেও সিপিআই প্রার্থী অ্যানি রাজা এবং বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রনকে প্রায় ২ লক্ষের বেশি ভোটে পিছিয়ে রেখেছেন রাহুল। অন্যদিকে, গান্ধী পরিবারের খাসতালুক উত্তরপ্রদেশের রায়বরেলিতে ১ লক্ষ ৮৭ হাজার ৫০৮ ভোটে বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন।

ভোট প্রবণতার ফল বলছে, দুপুর পর্যন্ত এই মার্জিন থাকায় তা পূরণ করে জেতার সম্ভাবনা প্রায় নিশ্চিহ্ন নিকটতম প্রতিদ্বন্দ্বীদের। রায়বরেলিতে রাহুলের বিরুদ্ধে রয়েছেন বিজেপি দীনেশপ্রতাপ সিং এবং বহুজন সমাজ পার্টির ঠাকুর প্রসাদ যাদব।

ভোট ঘোষণার পর থেকেই রাহুল গান্ধীকে বিজেপির তাবড় নেতারা উসকানি দিচ্ছিলেন আমেঠি ও রায়বরেলিতে প্রার্থী হওয়া নিয়ে। কেরলের সাংসদ রাহুল যে সেখান থেকে প্রার্থী হবেন, তা নিয়ে একপ্রকার নিশ্চিত ছিলেন অনেকেই। কিন্তু, অসুস্থ সনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া রায়বরেলিতে গান্ধী পরিবারেরই কাউকে চাইছিল দল। সেই মর্যাদারক্ষার লড়াইয়ে শেষপর্যন্ত রায়বরেলিতে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় রাহুলের নাম।

রাহুল গান্ধীর প্রচারে দায়িত্ব বর্তায় বোন প্রিয়ঙ্কা গান্ধীর ঘাড়ে। তিনি সেখানে ঘাঁটি গেড়ে লাগাতার খেটে প্রচার, নুক্কড় সভা করতে থাকেন। বিজেপির অপপ্রচার চলতে থাকে রাহুলের পরাজয় নিশ্চিত বলে। খোদ মোদী বলেছিলেন, রাহুল গান্ধীকে ওয়ানাড়ের মানুষ প্রত্যাখ্যান করবেন। তাই তাঁকে অন্য একটি আসন বেছে নিতেই হবে। রায়বরেলিতে প্রার্থী হওয়ার পরেও রাহুল সেখানেও হারবেন বলে মঞ্চে দাবি করেছিলেন বিজেপির প্রখ্যাত নেতারা। কিন্তু, মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে দুটি কেন্দ্রেই জয় মুঠোর মধ্যে পুরতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।




```